📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
▪পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা ও ১৭ দেশের মুদ্রা▪সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় প্রাণ গেল কটিয়াদীর ফয়সালের▪গুপ্ত বাহিনী বা নিষিদ্ধ সংগঠন যেন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে: কিশোরগঞ্জে তথ্য প্রতিমন্ত্রী▪ফ্ল্যাট বিক্রি কমেছে, বিপাকে ছোট ও মাঝারি আবাসন প্রতিষ্ঠান▪সায়েম সোবহান আনভীরের হাত ধরে বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা▪বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর▪সংবিধানকে পাশ কাটিয়ে ক্ষমতা: পাকিস্তানে সামরিক শাসনের বিপজ্জনক দৃষ্টান্ত▪আইসিসিবিতে বৃষ্টির মধ্যেও জমে উঠেছে কার বাজার
জেলার খবর • কিশোরগঞ্জ সদর

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা ও ১৭ দেশের মুদ্রা

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৩ অক্টোবর, ২০২৬
শেয়ার:
পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা ও ১৭ দেশের মুদ্রা
📷 ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে ছয় বছরে জমা পড়েছে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ ও ১ হাজার ৮৮ ভরি রুপা। এর পাশাপাশি পাওয়া গেছে ১৭টি দেশের বৈদেশিক মুদ্রাও। স্বর্ণ, রুপা ও মুদ্রার ওজন নির্ধারণ এবং গণনা শেষে সোমবার রাতে এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দানবাক্সে পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ৮ হাজার ৫৭ ডলার, সৌদি আরবের ৫৭ হাজার ৪১৪ রিয়াল, মালয়েশিয়ার ২৯ হাজার ৬৬২ রিঙ্গিত, সংযুক্ত আরব আমিরাতের ১৪ হাজার ২৪০ দিরহাম এবং কুয়েতের ৭৬৭ দশমিক ৫ দিনার। এ ছাড়া ওমানের ৮৮৮ রিয়াল ৩৪৮ বাইসা, কাতারের ৭ হাজার ৯৭৩ রিয়াল, বাহরাইনের ৩৩৩ দিনার ও সিঙ্গাপুরের ১ হাজার ৭১৮ ডলারও পাওয়া গেছে। অন্যান্য মুদ্রার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ১ হাজার ২২০ পাউন্ড, ইউরোপীয় ইউনিয়নের ৫ হাজার ২৪৫ ইউরো, অস্ট্রেলিয়ার ৫৫৫ ডলার, কানাডার ২৫ ডলার, মালদ্বীপের ৯০০ রুফিয়া, জর্ডানের ৯২ দিনার, ভারতের ৩৭ হাজার ৮৭৭ রুপি এবং চীনের ৩০৫ ইউয়ান। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্বর্ণ ও রুপার ওজন নির্ধারণ এবং বৈদেশিক মুদ্রা গণনার কাজ শুরু হয়। জেলা জুয়েলারি সমিতির ১০ সদস্য স্বর্ণ ও রুপার ওজন নির্ধারণ করেন, আর রূপালী ব্যাংকের ১০ কর্মকর্তা বৈদেশিক মুদ্রা গণনার দায়িত্ব পালন করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ জানান, দানবাক্সে পাওয়া স্বর্ণ ও রুপা পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের পর নিলামে বিক্রি করা হবে। আর বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে। উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ১১ মার্চ পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া ৪১৫ ভরি স্বর্ণ ও ১৬৪ ভরি রুপা নিলামে বিক্রি করা হয়েছিল। সেগুলো বিক্রি করে পাওয়া গিয়েছিল ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১০০ টাকা। একই সময়ে বৈদেশিক মুদ্রা নগদায়ন করে আয় হয়েছিল ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে জমা রয়েছে ১৩১ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →