📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...

বিভাগ: উপজেলা সংবাদ

মোট খবর: 62 টি
সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় প্রাণ গেল কটিয়াদীর ফয়সালের
📍 katiadi

সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় প্রাণ গেল কটিয়াদীর ফয়সালের

সৌদি আরবের মক্কায় কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ফয়সাল মিয়া (২৮)। ছয়তলা ভবনের ওপর থেকে কাঠের তক্তা পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে দুই দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ফয়সাল মিয়া কটিয়াদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নামা বোয়ালিয়া এলাকার মৃত মো. চান মিয়ার কনিষ্ঠ ছেলে। নিাহত ফয়সাল মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সৌদি আরবে থাকা পরিচিতজনদের মাধ্যমে ফয়সালের দুর্ঘটনার খবর পান স্বজনেরা। কর্মস্থলে একটি ছয়তলা ভবনের ওপর থেকে কাঠের তক্তা পড়ে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার তাঁর মৃত্যুর খবর পরিবারের সদস্যরা জানতে পারেন। ফয়সালের বড় ভাই মো. সজল মিয়া জানান, পাঁচ ভাইয়ের মধ্যে ফয়সাল ছিলেন সবার ছোট। দুর্ঘটনার আগের রাতেও মুঠোফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছিল তাঁর। তখন তিনি জানিয়েছিলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে দেশে ফিরবেন। দীর্ঘ ১৪ বছর ধরে সৌদি আরবের মক্কায় একটি নির্মাণপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ফয়সাল। এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ জানান, নিহতের পরিবারের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় দাপ্তরিক যোগাযোগ ও পদক্ষেপ নেওয়া হবে। তবে এ প্রক্রিয়া সংশ্লিষ্ট আইনি আনুষ্ঠানিকতা ও মরদেহের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

১১ অক্টোবর, ২০২৬বিস্তারিত পড়ুন →
গুপ্ত বাহিনী বা নিষিদ্ধ সংগঠন যেন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে: কিশোরগঞ্জে তথ্য প্রতিমন্ত্রী
📍 sadar

গুপ্ত বাহিনী বা নিষিদ্ধ সংগঠন যেন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে: কিশোরগঞ্জে তথ্য প্রতিমন্ত্রী

আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, কোনো গুপ্ত বাহিনী বা নিষিদ্ধ সংগঠন যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। সবাই মিলে পাহারা দিতে হবে। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেন তিনি। আজ রোববার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত এই প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজাকে ঘিরে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে প্রতিমন্ত্রী আরও বলেন, এবার প্রতিটি পূজামণ্ডপে সরকারি সহায়তা হিসেবে ৫০০ কেজির পরিবর্তে ৬০০ কেজি চাল দেওয়া হচ্ছে। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য শাড়ি উপহার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহনা নাসরিন। এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা জামায়াতের আমির রমজান আলী এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ। তিনি জানান, এবার কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় মোট ৪১৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তাসহ প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

১১ অক্টোবর, ২০২৬বিস্তারিত পড়ুন →
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২
📍 hossenpur

হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটায় কাজ করার সময় দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অপর ২ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী এলাকায় সজলের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদি গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০) এবং একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া(২০)। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চরপুমদী এলাকায় সজলের ইটভাটায় কয়েকজন শ্রমিক সকাল থেকে কাজ করছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে ইটের দেয়াল ধসে শ্রমিকদের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। জাতীয় জরুরী সেবা ৯৯৯- এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুরুতর আহত দুইজন শ্রমিককে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান ওসি রাশেদুল ইসলাম।

৯ অক্টোবর, ২০২৬বিস্তারিত পড়ুন →
ইটনায় বাল্কহেডের ধাক্কায় নদীতে পড়ে জেলে নিখোঁজ, ৩ দিন পর মরদেহ উদ্ধার
📍 itna

ইটনায় বাল্কহেডের ধাক্কায় নদীতে পড়ে জেলে নিখোঁজ, ৩ দিন পর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুষিত উপজেলা ইটনায় মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়ার তিন দিন পর অরুণ দাস (২২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বুধবার (৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অরুণ দাস ধনপুর ইউনিয়নের ঠাকুরহাটির কানু দাসের ছেলে। স্থানীয় বাসিন্দা সৌরভ দাস জানান, সোমবার দুপুরে শিলুন্দিয়া গ্রামের পূর্বদিকে ধনু নদীতে একটি ছোট নৌকায় বসে মাছ ধরছিলেন অরুণ দাস ও তার বড় ভাই সাগর দাস। এ সময় বাজিতপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশে যাওয়া একটি বাল্কহেড তাদের নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। নৌকায় থাকা সাগর দাস সাঁতরে তীরে উঠতে পারলেও অরুণ দাস নদীতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তিন দিন পর আজ বুধবার সকালে বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জামাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাল্কহেডটি জব্দ করা হয়েছে এবং এতে থাকা পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৭ অক্টোবর, ২০২৬বিস্তারিত পড়ুন →
মিঠামইনে আগুনে পুড়ল দুই বাড়ি ও সারের গোডাউন
📍 mithamain

মিঠামইনে আগুনে পুড়ল দুই বাড়ি ও সারের গোডাউন

কিশোরগঞ্জের মিঠামইনে রান্নাঘর থেকে লাগা আগুনে দুটি বসতবাড়ি ও একটি সারের গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গিরিশপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গিরিশপুর গ্রামের নূর হোসেনের বাড়িতে রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে পাশের দিলীপ চৌধুরীর বাড়িতেও ছড়িয়ে পড়ে। আগুনে নূর হোসেনের একটি সেমিপাকা বসতঘর, সারের গোডাউন ও ১৫টি ইউ-প্যাটার্নের ঘর পুড়ে যায়। ঘরগুলোর আলমারি, আইপিএস, টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্রও পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, দিলীপ চৌধুরীর টিনশেড দোতলা বাড়িটিও আগুনে পুড়ে যায়। এতে ঘরের আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন মালামালের পাশাপাশি ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা পুড়ে গেছে বলে জানা গেছে। এ বাড়িতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনে দুটি বসতবাড়িসহ সারের গোডাউন পুড়ে গেছে।

৬ অক্টোবর, ২০২৬বিস্তারিত পড়ুন →
ইটনায় ঐতিহ্যবাহী গ্রামীণ রশি টানাটানি খেলা অনুষ্ঠিত
📍 itna

ইটনায় ঐতিহ্যবাহী গ্রামীণ রশি টানাটানি খেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুষিত উপজেলা ইটনায় ঐতিহ্যবাহী গ্রামীণ রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা। প্রতিযোগিতা উপভোগ করতে খোলা মাঠে জড়ো হন বিপুলসংখ্যক দর্শনার্থী। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে এ রশি টানাটানি খেলার আয়োজন করে আনন্দ বাজার যুব সমাজ। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার মোট ১৬টি দল অংশ নেয়। প্রতিটি দলের খেলোয়াড়দের মধ্যে ছিল বিজয় অর্জনের তীব্র আকাঙ্খা। একে অপরকে হারাতে সর্বশক্তি দিয়ে রশিতে টান দিতে দেখা যায় প্রতিযোগীদের। আর খেলাকে ঘিরে দর্শকদের উচ্ছাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। খেলা দেখতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। প্রতিযোগীদের টানাটানির সঙ্গে সঙ্গে দর্শকদের করতালি ও উৎসাহ-উদ্দীপনায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দুই দলকে পুরস্কৃত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় বাসিন্দা বরকত মিয়া বলেন, আধুনিক বিনোদনের ভিড়ে রশি টানাটানির মতো গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো মানুষের মধ্যে আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি বাড়ায়। এমন আয়োজন নিয়মিত হলে গ্রামীণ সংস্কৃতি ও খেলাধুলার ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। আয়োজকরা বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা তাদের।

৩ অক্টোবর, ২০২৬বিস্তারিত পড়ুন →
পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে ২ কন্যাশিশু নিহত
📍 pakundia

পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে ২ কন্যাশিশু নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসভার আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা (২) ও তার বোন মরিয়মের মেয়ে আদিবা (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। স্থানীয় ও স্বজনেরা জানায়, সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

৩ অক্টোবর, ২০২৬বিস্তারিত পড়ুন →
পাকুন্দিয়ায় প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
📍 pakundia

পাকুন্দিয়ায় প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক আমেরিকা প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার কোষাকান্দা গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সিরাজুল ইসলাম ওই গ্রামের বজলুর রহমান ওরফে বজলু চেয়ারম্যানের বড় ভাই। তিনি প্রায় ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তার স্ত্রী ও তিন সন্তানও যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতে সিরাজুল ইসলাম ঘুমাতে যান। শুক্রবার সকালে তাকে ঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে

২ অক্টোবর, ২০২৬বিস্তারিত পড়ুন →
মিঠামইনে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
📍 mithamain

মিঠামইনে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বৈরাটি ইউনিয়নের ইমামনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে ইমামনগর গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের স্বজনদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসায় আজ শুক্রবার সকালে বৈরাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ইমামনগর গ্রামে সালিশের উদ্যোগ নেন। সালিশের আলোচনা শুরুর আগেই গ্রামের সামনের একটি মাঠে হঠাৎ দুই পক্ষের লোকজন দা, বল্লম ও টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য সালিশে বসতে তিনি ইমামনগর গ্রামে যান। গণ্যমান্য ব্যক্তিদের বসিয়ে রেখেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সবার সম্মিলিত প্রচেষ্টায় সংঘর্ষ থামানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২ অক্টোবর, ২০২৬বিস্তারিত পড়ুন →
ভৈরবে হাত-পা মুখ বাঁধা অবস্থায় প্রবাসীর মরদেহ উদ্ধার
📍 bhairab

ভৈরবে হাত-পা মুখ বাঁধা অবস্থায় প্রবাসীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রবাসী রোকন আহমেদ জয় (২৬) ওই এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, রোকন আহমেদ জয় সিঙ্গাপুরে শ্রমিকের কাজ করেন। প্রায় দুই বছর সিঙ্গাপুরে থাকার পর এক মাস আগে ছুটিতে দেশে ফিরেছেন তিনি। আজ সকালে বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে রোকন আহমেদ জয়কে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে, পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ

২৯ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জের স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
📍 sadar

কিশোরগঞ্জের স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল সাগর মিয়া (৩২) বাজিতপুর উপজেলার উত্তর সরারচর এলাকার মৃত আয়েত আলীর ছেলে। নিহত ঝর্ণা আক্তার ছিলেন তার স্ত্রী। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার প্রায় ১০ বছর আগে ঝর্ণা আক্তারের সঙ্গে ইসমাইল সাগর মিয়ার বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ইসমাইল সাগর মিয়া দীর্ঘদিন ধরে স্ত্রীকে অত্যাচার, নির্যাতন ও মারধর করে আসছিলেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ২০১৬ সালের ১১ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে ঝর্ণা আক্তার দুই মেয়েকে নিয়ে গাজীপুরের ভাড়া বাসা থেকে বাজিতপুর উপজেলার নিলখী নয়াহাটে মায়ের বাড়িতে চলে আসেন। সেখানে তিনি মাকে স্বামীর নির্যাতনের বিষয়টি জানান। পরদিন ১২ এপ্রিল রাতে ইসমাইল সাগর মিয়া অজ্ঞাতনামা আরও দুজনকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান। পরে কোমর থেকে ধারালো ছুরি বের করে ঝর্ণা আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এসময় তিনি মাটিতে পড়ে গেলে তাকে লাথি, কিল ও ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে গুরুতর আহত ঝর্ণা আক্তারকে স্বজনরা ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা মোছা. জাহেরা বেগম বাদী হয়ে ইসমাইল সাগর মিয়া ও অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে বাজিতপুর থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করেন। পরে মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ সোমবার আদালত ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন বিচারক।

২৮ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
ভৈরবে এক প্রতিষ্টানের সাড়ে ৩৫ কোটি টাকার মূসক ফাঁকি!
📍 bhairab

ভৈরবে এক প্রতিষ্টানের সাড়ে ৩৫ কোটি টাকার মূসক ফাঁকি!

কিশোরগঞ্জের ভৈরব বাজারে অবস্থিত "জে আই ইমপেক্স লিমিটেড" নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩৫ কোটি টাকার মূসক (ভ্যাট) ফাঁকি উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৭ সেপ্টেম্বর) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআর এর জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) সূত্রে জানা যায়, কমিশনারের নির্দেশ এবং যুগ্ম কমিশনারের নেতৃত্বে সদর দপ্তর ও নরসিংদী ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি প্রিভেন্টিভ দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব বাজারের ৩৫৪ ওয়েস্ট ঠিকানার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযান শেষে প্রতিষ্ঠানের ভ্যাট সংক্রান্ত বিভিন্ন নথি ও ডিজিটাল আলামত জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে, ১২টি ক্লিপ ফাইল, ৫ বান্ডেলে ৯৮টি বাণিজ্যিক দলিলাদি, ২২টি প্লাস্টিক ফোল্ডার, ১টি সিপিইউ, ৪টি টালি খাতা, ৪টি রেজিস্টার, ১ বান্ডেল ট্রাক রেন্ট ডকুমেন্টস, ২টি মেমো ফাইল, ১০ বান্ডেল ট্রাক ড্রাইভার খরচের বিবরণী এবং কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত কম্পিউটার প্রিন্টেড বিক্রয় দলিলাদি। পরবর্তীতে জব্দ করা এসব দলিলাদি গভীরভাবে পর্যালোচনা করে দেখা যায়, ২০২৩-২৬ অর্থবছর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে মাসভিত্তিক পণ্য সরবরাহের ৭২টি ফোল্ডার, নথি, কাঁচা চালান ও বিক্রয়ের তথ্য রয়েছে। এসব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে মোট ৬২১ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকার পণ্য বিক্রির তথ্য পাওয়া যায়। এর বিপরীতে প্রাথমিকভাবে ৩৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৭৯৮ টাকার মূসক ফাঁকি শনাক্ত করা হয়। এনবিআর জানায়, বিশাল অংকের এই রাজস্ব ফাঁকির ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মূসক ফাঁকি মামলা দায়েরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াদীন রয়েছে।

২৭ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
পাকুন্দিয়ায় ধানখেত থেকে মৎস্যজীবী দল নেতার মরদেহ উদ্ধার
📍 pakundia

পাকুন্দিয়ায় ধানখেত থেকে মৎস্যজীবী দল নেতার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ধানখেত থেকে মো. রমজান মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রমজান মিয়া ওই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। তিনি সুখিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসভাপতি ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। স্ত্রী ফের সন্তানসম্ভবা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানায়, শনিবার সকালে গোসল করার জন্য লুঙ্গি নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে যান রমজান। তবে গোসল না করে মাছ ধরার জাল নিয়ে পাশের ধানখেতে চলে যান তিনি। এরপর দিনভর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, রমজান মিয়া মৃগীরোগে আক্রান্ত ছিলেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

২৬ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
📍 sadar

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনের আওতায় পরিচালিত বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) ৩টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ‎‎শনিবার (২৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের বিশুদ্ধ খাদ্য আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর উপজেলার মারিয়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত এম এম খান ফুডস-কে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ‎এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এশিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরী-কে ৩ লাখ টাকা এবং নোংরা পরিবেশে বনরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে আজহার ফুড প্রডাক্টস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি-কে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে আদালত। অভিযান চলাকালে সুগন্ধা ফুড প্রডাক্টস, গাংচিল রেস্তোরাঁ, কাচ্চি ভাই, হোটেল খাওয়া দাওয়া, তাজ রেস্টুরেন্ট ও মাটির হাঁড়ি রেস্তোরাঁসহ বেশ কিছু খাদ্য প্রতিষ্ঠানে প্রাপ্ত অসংগতি দূর করতে নির্দেশনাসহ মৌখিকভাবে সতর্ক করা হয়। অভিযানে কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমরান এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। ‎সার্বিক সহায়তায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের চৌকস দল।

২৬ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫
📍 astagram

অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে উপজেলার বিল মাকসা জলমহাল ইজারার জন্য দরপত্র আহ্বান করে প্রশাসন। পরে টেন্ডার প্রক্রিয়ায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন অংশ নেন। এরই মধ্যে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ তার অনুসারীদের দিয়ে জলমহালটি নিয়ন্ত্রণে নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। এমন খবরে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে জলমহালটি কাউকে বুঝিয়ে দেওয়া হয়নি। অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

২৫ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জে নির্মাণাধীন বিল্ডিংয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত
📍 sadar

কিশোরগঞ্জে নির্মাণাধীন বিল্ডিংয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত

কিশোরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার সাব্বির (২৫)। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় নির্মাণকাজ চলছিল। ওই দুই শ্রমিক নিচ থেকে মাথায় করে রড ওপরে তোলার সময় এসির বক্সে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

২১ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে আটক ২১ জন
📍 sadar

কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে আটক ২১ জন

কিশোরগঞ্জ শহর ও আশপাশের এলাকায় অনলাইন জুয়া এবং প্রতারণার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা এবং অনলাইনের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জেলা শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। পুলিশ সুপার জানান, শনিবার রাতে কিশোরগঞ্জ শহর ও এর আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলা এবং অনলাইনে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ২১ জনকে আটক করা হয়। অভিযান চলাকালে তাদের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। বর্তমানে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। অনলাইনভিত্তিক জুয়া ও অর্থ হাতিয়ে নেওয়ার মতো কর্মকাণ্ড ঠেকাতে শহর ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, অনলাইন জুয়া ও প্রতারণার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

২০ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কুলিয়ারচরে পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়েসী শিশুর মৃত্যু
📍 kuliarchar

কুলিয়ারচরে পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়েসী শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। ‎ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সালুয়া ইউনিয়নের চর কামালপুর এলাকার বড় বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু আবু সাঈদ ওই এলাকার মো. নাজিম উদ্দীনের ছোট ছেলে। ‎ ‎স্থানীয়রা জানায়, বিকেলে আবু সাঈদ বাড়ির পিছনে কলাবাগানের দিকে বাবার কাছে যায়। এরপর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে খোঁজ করে পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। ‎ ‎পরে স্বজনরা শিশুটিকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে বাড়ির পেছনের কবরস্থানে তাকে দাফন করা হয়।

২০ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
করিমগঞ্জে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার
📍 karimganj

করিমগঞ্জে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের করিমগঞ্জে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর রেজওয়ান আহমেদ শুভ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চামড়াঘাট এলাকার নাগচিন্নি নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শুভ সুতারপাড়া ইউনিয়নের সাগুলী গ্রামের শহীদুল ইসলামের ছেলে। তাঁর বাবা নিয়ামতপুর বাজারে একটি টেইলার্স দোকানের মালিক। শুভর মামা মাহবুব হোসেন শাহ জানান, শুক্রবার বিকেলে শুভ তার বাবার দোকানের কর্মচারীদের জন্য বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলেন। চামড়াঘাট থেকে নৌকায় করে বাড়ি ফেরার পথে আরেকটি নৌকার সঙ্গে তাঁদের নৌকার ধাক্কা লাগে। এতে শুভ নদীতে পড়ে যান। স্থানীয় লোকজন ও স্বজনেরা পানিতে নেমে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এরপর শনিবার সকাল থেকে সারাদিন নদীতে তল্লাশি চালানোর পর সন্ধ্যার দিকে চামড়া জেটিঘাটের পাশে নদীর পানিতে মরদেহটি ভেসে উঠলে উদ্ধার করা হয়। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নদী থেকে শুভর মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত
📍 sadar

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত

কিশোরগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিন নতুন রোগী শনাক্ত হওয়ায় জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বাড়ছে রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় ৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ১ হাজার ১৮৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১ হাজার ৭২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ১১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওই দুই প্রতিষ্ঠানে যথাক্রমে ২৯ ও ২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এ ছাড়া কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৮ জন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, করিমগঞ্জে ৫, কুলিয়ারচরে ১, তাড়াইলে ৩, পাকুন্দিয়ায় ১, কটিয়াদীতে ৪ এবং হোসেনপুরে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা ও চিকিৎসা প্রটোকল অনুযায়ী ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের মশারির মধ্যে রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বজনদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হচ্ছে। একই সঙ্গে হাসপাতাল ও রোগীদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, জ্বর বা শরীর ব্যথা দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে পরীক্ষা করানো জরুরি। প্রাথমিক অবস্থায় রোগী হাসপাতালে এলে চিকিৎসা ব্যবস্থাপনা সহজ হয়। তবে জটিল অবস্থায় হাসপাতালে এলে চিকিৎসা কিছুটা কঠিন হয়ে পড়ে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ব্যথানাশক বা ওষুধ সেবন না করার পরামর্শ দেন তিনি। ডা. সাইফুল ইসলাম আরও বলেন, ডেঙ্গুর ক্ষেত্রে চিকিৎসার চেয়ে প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি বিশ্রাম ও ঘুমের সময় মশারি ব্যবহারের পরামর্শ দেন তিনি। কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে।” বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

১৯ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
নিকলীর ঘোড়াউত্রা নদীতে নৌকাবাইচ অনুষ্টিত
📍 nikli

নিকলীর ঘোড়াউত্রা নদীতে নৌকাবাইচ অনুষ্টিত

রঙিন বৈঠার ছন্দে মুখর নিকলীর ঘোড়াউত্রা নদীর পানি। দুই পাড়ে অগণিত মানুষের ঢল। বেশ কয়েক বছর পর কিশোরগঞ্জের নিকলীর ঘোড়াউত্রা নদীতে ফিরেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার প্রেম ঘাট এলাকায় সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এতে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলার ছোট-বড় অন্তত ১২টি নৌকা অংশ নেয়। মাঝিদের বৈঠার ছন্দময় ওঠানামা, ‘হেইও’ ধ্বনি আর নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ। কখনো একটি নৌকা এগিয়ে যায়, পরক্ষণেই সেটিকে পেছনে ফেলে সামনে চলে যায় আরেকটি। শেষ পর্যন্ত কে জিতবে, তা নিয়ে দর্শকদের মধ্যেও ছিল টানটান উত্তেজনা। এই নৌকাবাইচে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকার পাশাপাশি বৃহত্তর সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা থেকেও প্রতিযোগীরা অংশ নেন। নৌকাবাইচকে ঘিরে সকাল থেকেই নদীর দুই পাড়ে মানুষের ভিড় বাড়তে থাকে। বিকেলে সেই ভিড় রূপ নেয় জনসমাগমে। নানা বয়সী মানুষ নৌকার প্রতিযোগিতা উপভোগ করেন। অনেকে মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। শিশু-কিশোরদের মধ্যে ছিল বাড়তি কৌতূহল। স্থানীয় কয়েকজন বলেন, হাওরাঞ্চলের মানুষের কাছে নৌকাবাইচ শুধু প্রতিযোগিতা নয়, এটি গ্রামবাংলার লোকজ সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। একসময় বর্ষায় হাওরের বিস্তীর্ণ জলরাশিতে নিয়মিত নৌকাবাইচ অনুষ্ঠিত হলেও সময়ের সঙ্গে তা অনেকটাই কমে এসেছে। আয়োজক কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মানিক মিয়া বলেন, নতুন প্রজন্মের অনেকেই নৌকাবাইচের সঙ্গে পরিচিত নয়। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে হাওরের লোকজ সংস্কৃতি ধরে রাখার প্রত্যাশা তাদের। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী নিকলী সদরের মোহরকোনা দল পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল, দ্বিতীয় স্থান অর্জনকারী ব্রাহ্মণবাড়িয়া দল একটি এলইডি টিভি এবং তৃতীয় স্থান অর্জনকারী সরাইল এক্সপ্রেস দল একটি মোবাইল ফোন পেয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। বিশেষ অতিথি ছিলেন নিকলীর ইউএনও শামীম আরা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকারম সর্দারসহ অনেকে।

১৮ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
হোসেনপুরে পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশুর মৃত্যু
📍 hossenpur

হোসেনপুরে পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নুসাইবা মণি নামের ১৮ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসাইবা মণি ওই গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানায়, সকালে নুসাইবা মণি বাড়ির পাশেই খেলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের নজর এড়িয়ে একপর্যায়ে সে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নুসাইবা মণিকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে নুসাইবা মণিকে মৃত ঘোষণা করেন। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি। তবে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখছেন।

১৭ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৫
📍 sadar

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৫

কিশোরগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ১০৯ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। সিভিল সার্জনের কার্যালয়ের ১৭ সেপ্টেম্বরের ডেঙ্গু-সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৬ জন রয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১২ জন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন ভর্তি আছেন। অন্যান্য হাসপাতালের মধ্যে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, করিমগঞ্জে ৫, কুলিয়ারচরে ৩, তাড়াইলে ৪, পাকুন্দিয়ায় ১, নিকলীতে ২, কটিয়াদীতে ৪ এবং হোসেনপুরে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এ ছাড়া জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ও প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন চিকিৎসাধীন। সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ২৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৭। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।

১৭ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জে অসহায় ও এতিম শিশুদের মাঝে পোষাক বিতরণ করলেন জেলা প্রশাসক
📍 sadar

কিশোরগঞ্জে অসহায় ও এতিম শিশুদের মাঝে পোষাক বিতরণ করলেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের মাদ্রাসায় অধ্যয়নরত অসহায় ও এতিম শিশুদের মাঝে দুই সেট করে পাঞ্জাবি-পায়জামা, লুঙ্গি, গামছা ও জুতা বিতরণ করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এসব পোষাক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফসহ অনেকেই। নতুন পোশাক হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠা নির্মল হাসি হয়ে ওঠে আয়োজনের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত। এছাড়াও প্রতিদিন আগত অসংখ্য মুসল্লি ও দর্শনার্থীদের সুবিধার্থে পাগলা মসজিদ প্রাঙ্গণে নির্মিত পাবলিক টয়লেট ও ওয়াশব্লক আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। পরে মসজিদ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করা হয়। এর আগে মসজিদের আশপাশে প্রায় ২৫টি তাল গাছের চারাও রোপণ করা হয়েছিল। তথ্যসূত্র: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ।

১৬ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কুলিয়ারচরে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড
📍 kuliarchar

কুলিয়ারচরে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড

কিশেরগঞ্জের কুলিয়ারচরে গ্রেপ্তারের পর হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রেনু মিয়া পালিয়ে যাওয়ার ঘটনায় কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিনকে শোকজ করা হয়েছে, পাশাপাশি প্রশাসনিক কারণে তাকে ক্লোজড করা হয়েছে। এছাড়াও ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান এসব বিষয় নিশ্চিত করেছেন। এর আগে, ‎সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে রেনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মাধবদী এলাকার মৃত ইল্লাল মিয়ার ছেলে। ‎ ‎রেনু মিয়াকে গ্রেপ্তারের পর তাঁর হাতে হাতকড়া পরানো হয়। এ সময় তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে ঘেরাও করে ধস্তাধস্তির মাধ্যমে রেনু মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হন। ‎ ‎পরে রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। একাধিক দল নিয়ে অভিযান চালিয়ে সোমবার রাত ১০টা দিকে, অর্থাৎ পালানোর প্রায় ৮ ঘণ্টার মধ্যে মাধবদী এলাকায় তাঁকে হাতকড়াসহ পুনরায় গ্রেপ্তার করা হয়। ‎ ‎রেনু মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া, পুলিশের কাজে বাধা এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) শরাফিন মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় দণ্ডবিধির ১৮৬, ৩৩২, ২২৪, ২২৫, ৩৫৩ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। ‎ ‎এজাহারে আরও বলা হয়েছে, ঘটনার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এসআই শরাফিন মিয়া, কনস্টেবল বাবলু মিয়া ও কনস্টেবল সোহেল রানা আহত হন। পরে তাঁরা কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ‎ ‎রেনু মিয়াকে আটকের পর তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ সাতজন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। তাঁদের মধ্যে মোছা. ইতি আক্তার, মোছা. সাদিয়া, মোছা. আকলিমা আক্তার ও রত্নাকে মামলায় আসামি করা হয়েছে। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ‎ ‎অন্য তিন নারীর বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

১৫ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কুলিয়ারচরে হাতকড়াসহ পালানোর ৮ ঘন্টা পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
📍 kuliarchar

কুলিয়ারচরে হাতকড়াসহ পালানোর ৮ ঘন্টা পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাতকড়াসহ পালানোর ৮ ঘন্টা পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ওইদিন দুপুরে রেনু মিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে হাতকড়া পড়ানোর কিছুক্ষণ পর হাতকড়াসহ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি। রেনু মিয়া কুলিয়াচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় করা একটি মামলাসহ কয়েকটি মামলার তিনি আসামি। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

১৪ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কুলিয়ারচরে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়েছে আওয়ামী লীগ নেতা
📍 kuliarchar

কুলিয়ারচরে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়েছে আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় পুলিশ গ্রেপ্তার করে হাতকড়া পড়ানোর কিছুক্ষণ পরে এ ঘটনা ঘটে। রেনু মিয়া ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় করা একটি মামলার তিনি আসামি। মামলা হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ দুপুরে অভিযান চালিয়ে রেনু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়। বহু মানুষের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থায় রেনু মিয়া কৌশলে সেখান থেকে পালিয়ে যান। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, "ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমি নিজেও অভিযানে রয়েছি।"

১৪ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জে ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করলেন এমপি
📍 sadar

কিশোরগঞ্জে ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করলেন এমপি

ভুমিসেবা সহজ করার লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপন করা এই কেন্দ্র থেকে জনসাধারণ বিনামূল্যে সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিতে পারবেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক সোহানা নাসরিন, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নিলুফা আক্তার রূপা এবং জেলার ১৩টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সংসদ সদস্য মাজহারুল ইসলামকে জেলা প্রশাসক সোহানা নাসরিন সেবাকেন্দ্রটির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, জেলার নাগরিকদের ভূমি সেবা সহজ ও হয়রানিমুক্ত করার জন্যে ভূমিসেবা কেন্দ্রটি করা হয়েছে। এটি ভূমি মন্ত্রণালয়ের একটি উদ্ভাবনী উদ্যোগ। এটির ব্যবস্থাপনায় রয়েছে জেলা প্রশাসন। নাগরিকগণ সরাসরি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে তাদের প্রয়োজনীয় ভূমিসেবা নিতে পারবেন। এই কেন্দ্রের মাধ্যমে তারা প্রতিদিন ভূমি উন্নয়ন কর দেওয়া, নামজারি ও জমাখারিজ, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ বা নকশা প্রাপ্তির আবেদনসহ অন্যান্য সেবা পাবেন।

১৪ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কটিয়াদীতে মাদকের টাকা জোগাড়ের জন্য ৪ পরিবারের ৫ সন্তান বিক্রি
📍 katiadi

কটিয়াদীতে মাদকের টাকা জোগাড়ের জন্য ৪ পরিবারের ৫ সন্তান বিক্রি

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক সেবনের টাকার জন্য এক গ্রামের চার পরিবারের পাঁচ শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছে তাদের পরিবার। এ ঘটনা জানাজানির পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছে এলাকাবাসী। এদিকে, অভিযুক্ত পরিবারের লোকজনকে ডেকে সামাজিকভাবে সচেতন করা হবে বলে জানিয়েছে পুলিশ। কটিয়াদী উপজেলার উত্তর চরপুক্ষিয়া গ্রামের জাকির মিয়া। পরিবারে রয়েছে দুই সন্তান। গত ২ সেপ্টেম্বর তাদের আরেক সন্তানের জন্ম হলে ৬০ হাজার টাকার বিনিময়ে নবাগত সন্তানকে বিক্রি করে দেন পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার মঠখোলা এলাকায়। সরেজমিনে গিয়ে এ ব্যাপারে জানতে চাইলে জাকির মিয়া বলেন, "আমার স্ত্রী ফারজানা আমাকে না জানিয়ে ৬০ হাজার টাকায় আমাদের নবাগত ছেলে সন্তানকে বিক্রি করেছে। এর পর থেকে এখন পর্যন্ত আমার স্ত্রী বাড়ি ফিরে আসেনি। শুনেছি, দুই মহিলা দালালের মাধ্যমে আমার সন্তানকে বিক্রি করা হয়েছে। ওই দুই দালাল আমার স্ত্রীর কাছ থেকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা নিয়ে গেছে।" জাকির মিয়ার মত এ গ্রামের আরও তিন পরিবারের চার শিশু সন্তান বিক্রি করার অভিযোগ উঠেছে অভিভাবকদের বিরুদ্ধে। শুধুমাত্র মাদক সেবনের টাকা জোগাড় করতেই ওই পাঁচ শিশু সন্তানের প্রতিজনকে ৬০ হাজার থেকে ২ লক্ষ টাকায় বিক্রি করেছে তাদের পরিবার। এমনটিই জানিয়েছে এলাকাবাসী। এলাকাবাসীর তথ্য অনুযায়ী, এ গ্রামের অধিকাংশ পরিবার দরিদ্র। এ পরিবারগুলোর পুরুষের পাশাপাশি নারীরাও মাদকসেবী। যে কারনে জাকির মিয়া ছাড়াও ওই গ্রামের সাদ্দাম হোসেন তার দুই স্ত্রীর দুই সন্তান, মো. জাকির হোসেনের এক সন্তান এবং আসাদ-সোমা দম্পতি এক সন্তান বিক্রি করেছেন। এলাকাবাসী জানায়, মাদক সেবনের টাকা যোগাড় করতেই এমন ঘটনা ঘটছে এ গ্রামে। এতে নিজেদের শিশু সন্তান নিয়েও আতঙ্কে রয়েছেন তাঁরা। এসব ঘটনায় দ্রুত আইনি ও প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানান তাঁরা। চরপুক্ষিয়া গ্রামের গ্রাম পুলিশ দুলাল মিয়া বলেন, "সন্তান বিক্রি করে এরা ইয়াবা খায়। এসব নিয়ে প্রতিবাদ করলে আমাদের হুমকি দেয়। তাই আমরা ভয়ে কিছু বলার সাহস পাইনা।" একই গ্রামের বাবুল মিয়া বলেন, "আমাদের এই উত্তর চরপুক্ষিয়া গ্রামে মাদকের ভয়াবহ বিস্তার। কোন ভাবেই এটা প্রতিরোধ করা সম্ভব হচ্ছেনা। আমরা নিজেদের সন্তান নিয়ে এখন দুশ্চিন্তায় আছি। এ গ্রামে প্রশাসনের নজরদারি খুব জরুরী।" কটিয়াদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, "শিশু বিক্রির সাথে জড়িত অভিভাবকেরা অনেকেই মাদক সেবনের সাথে জড়িত। পাশাপাশি সবাই দরিদ্র। এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর আমরা সরেজমিনে গিয়ে খোঁজ-খবর নিয়েছি। ওই গ্রামের মানুষদের সাথে কথা বলেছি। কিভাবে মাদক ও শিশু বিক্রি বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানো যায় তা নিয়ে কাজ করছি।"

১৩ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
📍 sadar

কিশোরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

এনসিপি নেতা-কর্মীদের হুমকি, হত্যা চেষ্টা ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের মুক্ত মঞ্চ চত্ত্বর থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ব্যানারে মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠি সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, সম্প্রতি জেলার বিভিন্ন উপজেলায় এনসিপি নেতা-কর্মীদেরকে হুমকি, তাদেরকে হত্যা চেষ্টা ও মিথ্যা মামলা দায়েরের ঘটনা ঘটেছে। সেই সাথে দেশব্যাপী আইন-শৃংখলা পরিস্থিতির অবনতিসহ দ্রব্যমুল্যের উর্ধগতির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এসবের প্রতিকার না হলে এনসিপি বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।

১৩ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরি মেরে হত্যা, বড় ভাই আটক
📍 pakundia

পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরি মেরে হত্যা, বড় ভাই আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরি মেরে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। রিয়াদ এবং হৃদয় ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। স্থানীয়রা জানান, রিয়াদ মাদক সেবন করতেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই মাকে মারধর করতেন। ঘটনার দিন হৃদয় ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে এসে তিনি জানতে পারেন মাদকের টাকার জন্য তাঁর ছোট ভাই রিয়াদ মাকে মারধর করেছেন। এ বিষয় নিয়ে রিয়াদকে জিজ্ঞাসাবাদ করতে গেলে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাইয়ের বুকে ছুরি দিয়ে আঘাত করেন হৃদয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিয়াদ মিয়াকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার পরপরই খবর পেয়ে অভিযুক্ত হৃদয়কে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১৩ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত
📍 karimganj

করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চং নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম (৩০) এবং এবং একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৫)। স্থানীয়রা জানায়, সকালে মোকারম ও শাহআলম একসাথে মাছ ধরতে বাড়ির পাশের হাওরে যায়। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। আবহাওয়া বৈরী দেখে অনেক সময় গড়িয়ে যাওয়ার পরেও তাঁরা ফিরে না আসায় খোঁজ নিতে যায় তাদের স্বজনেরা। এসময় হাওরের হাটু পরিমান পানিতে তাদের মরদেহ দেখতে পায়। পরে, পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়রা আরও জানায়, নিহত মোকাররম ঢাকায় গার্মেন্টসে চাকরী করেন। এবার গ্রামের বাড়িতে এসে বিয়ে করেছিলেন তিনি। অপর নিহত শাহ আলম ধানের নৌকায় শ্রমিকের কাজ করতেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।

১২ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কুলিয়ারচরে এক রাতে এক পাড়ার ১০টি নলকূপ চুরি
📍 kuliarchar

কুলিয়ারচরে এক রাতে এক পাড়ার ১০টি নলকূপ চুরি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক রাতে একটি পাড়ার ১০টি নলকূপ খুলে নিয়ে গেছে চোরেরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর মোদকপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ ঘটনার জন্য স্থানীয় মাদকসেবীদের সন্দেহ করছেন। স্থানীয়রা জানায়, আগরপুর মোদকপাড়ায় ৪০-৪৫টি পরিবারের বসতি। গ্রামের খালপাড়ের তিন-চারটি জায়গায় আশপাশের এলাকার মাদকসেবীরা দীর্ঘদিন ধরে আসর বসায়। তাদের অনেকেই মাদকের টাকার জন্য চুরি-ছিনতাইয়ের ঘটনাও ঘটিয়ে আসছেন। গেলো বছর একবার নলকূপ চুরি যায় খুদে ব্যবসায়ী বিমল চন্দ্র মোদক মেনুর (৬৫)। শুক্রবার রাতেও তাঁর নলকূপ নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিমল চন্দ্র মোদক মেনু বলেন, আগেরবার কল কিনতে ধারদেনা করতে হয়েছিল। এখন কীভাবে কিনবো বুঝতে পারছিনা। বাধ্য হয়ে অন্য জায়গা থেকে খাবার পানি সংগ্রহ করছি। কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নলকূপ চুরি যাওয়ার সত্যতা পাওয়া গেছে। এগুলো উদ্ধার ও অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।

১২ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
অষ্টগ্রামে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে অতিরিক্ত পিপি নিহত, আহত ৪
📍 astagram

অষ্টগ্রামে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে অতিরিক্ত পিপি নিহত, আহত ৪

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পর্যটকবাহী একটি পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে জেলার হাওরের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ছিলেন। আহত ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট মহসীন রেজা সরকারসহ আরও এক আইনজীবী। গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম বলেন, সকালে নয়জন আইনজীবী গাজীপুর থেকে কিশোরগঞ্জের হাওর এলাকায় ভ্রমণে আসেন। বিকেলে মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে অটোরিকশায় যাওয়ার সময় পর্যটকবাহী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাদেরকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান। গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১১ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
করিমগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
📍 karimganj

করিমগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে মো. হেলিম (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনার সময় খোকন মিয়া (৪০) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। তার চার বছর, দুই বছর ও ৯ মাস বয়সী তিনটি সন্তান রয়েছে। আহত খোকন মিয়া একই এলাকার সাইদুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে খোকন মিয়াসহ আটজনের একটি দল নিয়ে পাশের নামাপাড়া গ্রামে ধনেপাতা সংগ্রহ করতে যান হেলিম। কাজের একপর্যায়ে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে। শুরু হয় বজ্রপাত। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন হেলিম। বিকট শব্দে পাশে থাকা খোকন মিয়া অজ্ঞান হয়ে মাটি‌তে পড়ে যান। পরে সঙ্গে থাকা শ্রমিক ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলিমকে মৃত ঘোষণা করেন। বর্তমা‌নে এ হাসপাতা‌লে আহত খোকন মিয়ার চিকিৎসা চলছে। করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান বজ্রপাতে হেলিমের মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, খবর জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

১১ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কুলিয়ারচরে বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহর ইন্তেকাল
📍 kuliarchar

কুলিয়ারচরে বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহর ইন্তেকাল

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম. আমানুল্লাহ আর নেই। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর জানাজা নামাজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাড়িসংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় স্বজন, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

১০ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
মিঠামইনে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
📍 mithamain

মিঠামইনে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরের পানিতে ডুবে ৭ বছর বয়েসী দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ গোপদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা দক্ষিণ গোপদিঘী গ্রামের আব্দুল কাদির মিস্ত্রির মেয়ে হাফিজা (৭) এবং জুয়েল নম মন্ডলের ছেলে জয়ন্ত নম মন্ডল (৭)। স্থানীয়রা জানায়, বাড়ির পাশে পুকুরের ধারে খেলা করছিল হাফিজা ও জয়ন্ত। খেলার ছলে কোন এক সময় পুকুরে নামলে তলিয়ে যায় দুজনেই। স্বজনেরা তাদের পুকুরপাড়ে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। অনুমানবশত পুকুরের পানিতে গিয়ে খুঁজতে থাকলে দুজনের মরদেহের সন্ধান পায়। পরে মরদেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

৯ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে কমেছে দেশীয় মাছ, হুমকির মুখে জেলেদের জীবন-জীবিকা
📍 karimganj

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে কমেছে দেশীয় মাছ, হুমকির মুখে জেলেদের জীবন-জীবিকা

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে একসময় ১৬০ প্রজাতির প্রাকৃতিক দেশিয় মাছ পাওয়া গেলেও এখন তা নেমে এসেছে ৩০ থেকে ৪০ প্রজাতিতে। এছাড়াও জলমহাল ইজারা ব্যবস্থা স্থানীয় প্রভাবশালীদের অনুকূলে থাকায় হুমকির মুখে স্থানীয় জেলে পরিবারগুলোর জীবন-জীবিকা। আয় কমে যাওয়ায় পৈত্রিক এ পেশা ছেড়ে অন্য পেশায় ঝুকছেন তারা। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওর অধ্যুষিত গ্রাম চং নোয়াগাঁও। একসময় শতাধিক জেলে পরিবারের বসবাস ছিল এখানে। হাওরে মাছ ধরাই ছিল তাদের জীবিকার প্রধান উৎস। ভোরে জাল নিয়ে বের হতেন, সন্ধ্যায় ফিরতেন মাছে ভরা নৌকা নিয়ে। এই জেলেপল্লীর আগের সেই প্রাণচাঞ্চল্য আর নেই। হাওরে আগের মতো মাছ না থাকায় অনেকে ছেড়ে চলে গেছেন পৈত্রিক ভিটাও। কেউ ঢাকার পোশাক কারখানায়, কেউ দিনমজুর, কেউ চালান রিকশা। কোনোমতে টিকে আছে বিশ থেকে পঁচিশটি পরিবার। জেলেদের অভিযোগ, শুধু মাছ কমে যাওয়াই নয়, হাওরের জলমহাল ইজারা ব্যবস্থাও তাদের জীবনকে কঠিন করে তোলেছে। চং নোয়াগাঁও গ্রামের জেলে সুধাংশু দাস বলেন, "আগে আমরা একশঁ'য়েরও উপরে পরিবার ছিলাম। এখন আছে ১০ থেকে ২০টি পরিবার। আমরা জেলেরা হাওরের পানিতে মাছ ধরতে পারিনা, যারা ইজারা এনেছে তাদের টাকা দেওয়া লাগে। তাই যারা টাকা দিতে পারে শুধু তারাই মাছ ধরে।" মিঠামইন উপজেলার গোপদিঘী জেলে পল্লীর বিমল দাস বলেন, "নদী যারা ইজারা আনে তারা টাকা ছাড়া আমাদের জাল ফেলতে দেয়না, টাকা লাগে ১৫ থেকে ২০ লক্ষ। আমরা গরিব মানুষ এত টাকা জোগাড় করতে না পেরে ইজারা আনতে পারিনা। আমরা ঢাকা গিয়ে মাটিকাটাসহ বিভিন্ন কাজ করে খাই। যারা ইজারা আনে তারা সবাই এলাকার প্রভাবশালী ব্যাক্তি। অথচ, ইজারা আনার সময় আমাদের জেলে সমিতির নামেই আনে।" নিকলী উপজেলার দামপাড়া জেলে পল্লীর পরিমল বর্মণ বলেন, ইজারাদারদের টাকা নিয়ে জাল ফেললে আমাদের পুষায়না। দৈনিক জমা দিতে হয় ৩০০ থেকে ৩৫০ টাকা। মাছ পাই ৪০০ থেকে ৫০০ টাকার। এতে করে সংসার চলেনা।" জেলার প্রায় দেড় হাজার বর্গকিলোমিটার হাওরাঞ্চলে একই চিত্র জেলে পরিবারগুলোর। যার প্রভাব পড়েছে হাওরপাড়ের ঐতিহ্যবাহী বালিখলা পাইকারি মাছের বাজারেও। কয়েক বছর আগেও প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার মাছ বেচাকেনা হলেও এখন লেনদেন হয় ৫০ লাখেরও কম। বালিখলা বাজারের মাছ ব্যবসায়ী এনামুল মিয়া বলেন, "আগে যেসকল মাছ পাওয়া যেত তা বিলিনের পথে। চিংড়ি, বাতাই, টাকি এগলো আগে প্রচুর ছিল, এখন নেই বললেই চলে, খুব কম। আগে একটা মাছ দেখতাম রাণী মাছ, এটা এখন আর চোখে দেখিনা। রিং জালের কারনে বিভিন্ন মাছ বিলুপ্ত হয়ে গেছে।" এ বাজারে আরেক ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, "বালিখলা বাজারে হাওরের বড় চিংড়ি ৩ হাজার থেকে ৪ হাজার কেজি আসতো প্রতিদিন। এখন ১০০ কেজিও আসেনা। চায়না দুয়ারী জাল এবং কীটনাষকের জন্য আগামীতে হাওরের দেশি মাছ ঔষধ হিসাবেও পাওয়া যাবেনা। যারা মাছ ধরে তারা কোন নিয়ম মানেনা। এ কারনে ধীরে ধীরে দেশীয় মাছ কমে যাচ্ছে। মাছের বিপর্যয় রক্ষায় সরকারের হস্তক্ষেপ দরকার।" হাওরের নদী-নালা খাল-বিলের ভরাট হওয়া তলদেশ খনন এবং পোনা মাছ নিধন রোধ করা গেলে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করা সম্ভব। এ বিষয়ে সরকারের পাশাপাশি জেলেদেরও সচেতন হওয়ার বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি আরও বলেন, "হাওরের জলাশয়ে মাছের প্রাচুর্যতা ছিল। কিন্তু ভরাট হয়ে যাওয়ার কারনে প্রাচুর্যতা কমে গেছে। জলাশয়গুলো খননের জন্য প্রস্তাব ইতিমধ্যে উর্ধতন কতৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। খাল-বিল নদী সবগুলো। পাশাপাশি জেলেরা যদি সচেতন না হয় তাহলে এ কাজ সফলকাম হবেনা। তাই জেলেদের নিয়ে মাঠ পর্যায়ে সচেতনমূলক সভা করার জন্য প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।" জেলা মৎস্য অফিসের তথ্য মতে কিশোরগঞ্জের হাওর ও নদ-নদী থেকে প্রতি বছর উৎপাদন হয় ২৯ হাজার ৩২৪ মেট্রিক টন দেশীয় প্রজাতির মাছ। যা স্থানীয় চাহিদার প্রায় অর্ধেক যোগান দিয়ে থাকে।

৯ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার
📍 sadar

কিশোরগঞ্জে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনভর পরিচালিত অভিযানে প্রথমে ৩২ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের মধ্য থেকে ১৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। পুলিশ সুপার বলেন, "সরকারি হাসপাতালকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে এমন তথ্য পুলিশের কাছে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর দালাল চক্রের সদস্যদের একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকার ভিত্তিতেই মঙ্গলবার পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে দুই হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩২ জনকে আটক করা হয়। পরে তাদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করা হলে দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়।" গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় অবস্থান করে গ্রাম থেকে চিকিৎসার জন্য আসা অসহায় ও সাধারণ রোগীদের টার্গেট করতেন। বিভিন্নভাবে তাদের সঙ্গে সখ্য তৈরি করে উন্নত চিকিৎসা, দ্রুত পরীক্ষা-নিরীক্ষা কিংবা কম খরচে চিকিৎসার কথা বলে প্রলুব্ধ করা হতো। পরে রোগী ও তাদের স্বজনদের সরকারি হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন তারা। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা একদিকে যেমন হয়রানির শিকার হন, অন্যদিকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ ব্যয়েরও অভিযোগ রয়েছে। বিশেষ করে জেলার প্রত্যন্ত এলাকা থেকে চিকিৎসার জন্য আসা অসহায় রোগীরাই এসব দালালের প্রধান টার্গেট বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান আরও বলেন, দালাল চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সরকারি হাসপাতাল এলাকায় কোনো ধরনের দালালচক্রের তৎপরতা সহ্য করা হবে না।

৮ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস–২০২৬ পালিত
📍 sadar

কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস–২০২৬ পালিত

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, "সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার সক্ষমতা নয়। বরং এটি মানুষের জ্ঞান, দক্ষতা, সচেতনতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম প্রধান ভিত্তি। একটি জ্ঞানভিত্তিক, দক্ষ, বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সকলের জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও জীবনমুখী শিক্ষার সুযোগ নিশ্চিত করা অপরিহার্য।" তিনি আরও বলেন, "পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ডিজিটাল ও আর্থিক সাক্ষরতা এবং জীবনমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি সচেতন, দক্ষ ও আত্মনির্ভরশীল সমাজ গড়ে তুলতে হবে।" আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব জেসমিন আক্তার। তথ্যসূত্র- মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।

৮ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
পাকুন্দিয়ায় ভাবীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির কারাগারে মৃত্যু
📍 pakundia

পাকুন্দিয়ায় ভাবীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির কারাগারে মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ভাবীকে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আজহারুল ইসলাম মিলন কারাগারে মৃত্যুবরণ করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কয়েকজন কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুরতহাল ও ময়নাতদন্তের জন্য আজহারুল ইসলামের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত আজহারুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার মধ্যপাড়া এলাকার সায়েম উদ্দিনের ছেলে। মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ জুন সকালে পারিবারিক কলহের জের ধরে বড়ভাই বাবুলের স্ত্রী তাসলিমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন আজহারুল। পরে আশঙ্কাজনক অবস্থায় তাসলিমাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর ওই দিন দুপুরের দিকে আজহারুল নিজেই পাকুন্দিয়া থানায় গিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন। পরদিন নিহত তাসলিমার ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে আজহারুলকে একমাত্র আসামি করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেন। নিহত তাসলিমা আক্তার পাকুন্দিয়া সদরের ছয়ছির গ্রামের ফজর আলী ও সৈয়দ বানুর মেয়ে। মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখ জিয়াউল রাব্বী। দীর্ঘ শুনানি শেষে ২০১৯ সালের ১০ জুন কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।

৭ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত
📍 kuliarchar

কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিতে হালচাষের কাজে ব্যবহৃত ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অমিত হাসান (২৪) ছয়সূতী পূর্বপাড়া গ্রামের মৃত কামাল মিয়ার বড় ছেলে। স্থানীয়রা জানায়, রাতে ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ করছিলেন অমিত হাসান। একপর্যায়ে ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীগামী সড়ক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অমিত হাসানের মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

৭ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
📍 astagram

অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কলমা ইউনিয়নের চন্ডিপুর এলাকার হাওরে এ ঘটনা ঘটে। নিহত নিউটন দাস (২৫) চন্ডিপুর গ্রামের শ্রী নন্দ দাসের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে বাড়ির সামনের হাওরে ছোট ডিঙ্গি নৌকা নিয়ে মাছ দরতে যান নিউটন দাস। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে স্থানীরা তার মরদেহ উদ্ধার করে। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে, মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় ওসি মোহাম্মদ রোকনুজ্জামান।

৬ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
ইটনায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
📍 itna

ইটনায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ধনপুর বাজারসংলগ্ন সুরমা নদীতে বসে এই লোকজ উৎসব। সকাল থেকেই নদীর দুই তীরে ভিড় জমাতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধনপুর বাজার ও নদীতীর পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলায়। ধনপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা শুধু নিছক বিনোদনের আয়োজন নয়। এর ভেতরে ছিল একটি বৃহত্তর সামাজিক বার্তা। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার আহব্বান। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার একাধিক নৌকা অংশ নেয়। নৌকা পানিতে নামার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে বাড়তে থাকে উত্তেজনা। মাঝিদের সমবেত বৈঠার আঘাতে মুহূর্তেই বদলে যায় সুরমার চেহারা। শান্ত নদী যেন হঠাৎ হয়ে ওঠে ছন্দময় এক মঞ্চ। পাড়জুড়ে অগণিত নারী-পুরুষের করতালি, উল্লাস আর উৎসাহে মুখরিত হয়ে ওঠে চারপাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার,পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইটনা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুমেশ চন্দ্র গোপ এবং ধনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবু ভজন কান্তি দাস। অনুষ্ঠানে লন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন। বক্তারা গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী আয়োজনের গুরুত্ব তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

৫ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
📍 kuliarchar

কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুলিয়ারচর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি দুপুর ২টায় শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. শরীফুল আলম এমপি। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন খন্দকার, বিএনপি কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন। কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি বাবু নয়ন মণি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বিপ্লব। বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করে। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুল আলম এমপি বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার মেধাবী ও শিক্ষিত প্রজন্মের ওপর। শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের জন্য কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পুরস্কার বিতরণ পর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। একে একে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হলে তারা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে। অভিভাবকরাও সন্তানদের এ অর্জনে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। আয়োজকরা জানান, কুলিয়ারচরের শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের শেষ পর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। পরে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

৫ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
 করিমগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টি খাওয়ার টাকা চাওয়ায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
📍 karimganj

করিমগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টি খাওয়ার টাকা চাওয়ায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেটকার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা দুই ঘন্টা যাবত উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের গাবতলী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা এলাকার কনের বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বরের গাড়ি গাবতলী বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় ধীতপুর বড়বাড়ি এলাকার কয়েকজন যুবক গাড়ি থামিয়ে মিষ্টির টাকা দাবি করে। এ নিয়ে বরপক্ষের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। এবং একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট-পাটকেল ও ঢিল ছোড়াছুড়িতে বর মো. হানিফ, তার বাবা হবি মিয়াসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরপক্ষের হেলাল উদ্দিনের অভিযোগ, ধীতপুর বড়বাড়ি কাজলের ভাই-ভাতিজারা বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টির টাকা দাবি করেছিলেন। এ নিয়েই প্রথমে বাগবিতণ্ডা ও পরে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে তাদের পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এদিকে ধীতপুর বড়বাড়ি এলাকার মোহাম্মদ কাজল বলেন, বরযাত্রীর গাড়ির কারণে বাজারে যানজট সৃষ্টি হয়। এ সময় একটি অটোরিকশার চালকের সঙ্গে বরপক্ষের কথা-কাটাকাটি হলে স্থানীয় লোকজন তা থামাতে যান। তখনই মারামারি বাধে। এতে তাদের পক্ষের ১৫ থেকে ১৬ জন আহত হন বলেও জানান কাজল। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৫ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান ফ্যাসিস্টের দোসর, দাবি সিবিএ নেতাদের
📍 sadar

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান ফ্যাসিস্টের দোসর, দাবি সিবিএ নেতাদের

কিশোরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসানের প্রত্যাহার দাবি করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারি ইউনিয়ন (সিবিএ) কিশোরগঞ্জ শাখা কমিটি তাদের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচী পালন করে। মানববন্ধনে নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, কিশোরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে প্রায়ই কটুক্তি করেন। এছাড়াও তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কিশোরগঞ্জের শাখা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে প্রায় সময় অশালীন ও উস্কানিমূলক কথাবার্তা বলেন। এসব নিয়ে সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ করলে তিনি গতকাল বুধবার দুপুরে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় কয়েকজন আহত হয়। পরে, সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গতকাল বুধবার দুপুরে উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসানের সঙ্গে আমাদের নেতা-কর্মীদের বিভিন্ন কথা বার্তার এক পর্যায়ে তিনি আমাদের উপর চড়াও হোন। এসময় উত্তেজনাবসত নিজেই আলমারির সাথে ধাক্কা লাগার কারনে তার মাথার এক পাশে অল্প কেটে যায়। পরে স্থানীয় থানায় গিয়ে তিনি আমাদের নেতা-কর্মীদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন। সংগঠনের কার্যকরি সদস্য মো. জাকির হোসেন সাংবাদিকদের বলেন, এই কর্মকর্তা ফ্যাসিস্টের দোসর। তিনি প্রায় ৭ বছর যাবত কিশোরগঞ্জের এই অফিসে কর্মরত। সরকারি নিয়মে এক কর্মস্থলে ৩ বছর থাকার নিয়ম থাকলেও তিনি এখনো বহাল তবিয়তে আছেন। তার বাড়ি নারায়ণগঞ্জ সেখানে তার নামে সন্ত্রাসী মামলা আছে। তিনি নারায়ণগঞ্জের গডফাদার শামীম উসমানের কাছের লোক। এই দাপট দেখিয়ে সরকারি কোয়ার্টারে একা থাকার কথা থাকলেও পরিবার নিয়ে এসি রুমে বসবাস করছেন। জাকির হোসেন আরও বলেন, গতকালকের ঘটনায় তিনি আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেই ক্ষান্ত থাকেননি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নামে মিথ্যা অপবাদ ও বিভ্রান্তি ছড়িয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি মাহমুদুল হাসানের কিশোরগঞ্জ থেকে প্রত্যাহার দাবি করছি। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি সোয়াইব আহমেদ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কার্যকরি সদস্য মো. জাকির হোসেন, ইসতিয়াক আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

৩ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জে অফিস কক্ষে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলীর উপর হামলা!
📍 sadar

কিশোরগঞ্জে অফিস কক্ষে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলীর উপর হামলা!

কিশোরগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় অফিস কক্ষে ঢুকে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি রক্তাক্ত জখম হয়েছেন বলেও জানা গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের গাইটাল শিক্ষকপল্লী এলাকায় অবস্থিত জেলা পানি উন্নয়ন বোর্ড অফিসে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ৪ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র দায়ের করেছেন ভূক্তভুগী উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম। অভিযুক্তরা হলেন, কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারি এবং ওই অফিসের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি সোয়াইব আহমেদ, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সদস্য মো. জাকির হোসেন এবং ইসতিয়াক আহমেদ। অভিযোগ সূত্রে জানা যায়, আনুমানিক দুই মাস পূর্বে ওই অফিসের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা তাদের একজন কেন্দ্রীয় নেতার সংবর্ধনা দেওয়া উপলক্ষে উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের কাছে চাঁদা দাবী করে। এসময় চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষীপ্ত হয়ে তাকে দেখে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়। আজ বুধবার দুপুরে মাহমুদুল ইসলামের অফিস কক্ষে ঢুকে অভিযুক্ত চারজন মিলে তাকে প্রথমে গালিগালাজ ও পরে হামলা করে রক্তাক্ত যখম করে। পরে, ওই অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা আহত অবস্থায় উদ্ধার করে উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে ওই অফিসের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি অভিযুক্ত সোয়াইব আহমেদ বলেন, উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম আমাদের সামনে মরহুম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছে কয়েকদিন। আজ দুপুরে আমরা কয়েকজন বিষয়টি জিজ্ঞেস করতে তার অফিস কক্ষে গিয়েছিলাম। এ সময় তিনি উত্তেজিত হয়ে আমাকে চড় মারেন। তারপর দুই পক্ষ ধস্তাধস্তি হয়। তবে, মরহুম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে তুচ্ছতাচ্ছিল্যের কোন প্রমাণ দেখাতে পারেননি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি সোয়াইব আহমেদ।

২ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
ইটনার গায়েবী মসজিদ প্রাচীন স্থাপত্যের নিদর্শন
📍 itna

ইটনার গায়েবী মসজিদ প্রাচীন স্থাপত্যের নিদর্শন

কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুষিত ইটনা উপজেলা সদর থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে, শান্ত ও মনোরম বড়হাটি গ্রামে দাঁড়িয়ে আছে এক রহস্যময় প্রাচীন স্থাপনা তিন গম্বুজওয়ালা গায়েবি মসজিদ। স্থানীয়ভাবে কেউ এটিকে বলেন ঐতিহাসিক শাহী মসজিদ, কেউবা বড় মসজিদ নামে চেনেন। তবে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে ‘গায়েবি মসজিদ’ নামেই। মসজিদের খতিব কারী মাওলানা আজিজুল হক মীর সাহেব জানান, গায়েব বলতে কিছু নেই, একমাত্র আল্লাহই আলিমুল গায়েব। তবে এই মসজিদটি কে বা কারা নির্মাণ করেছেন, সে সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য বা শিলালিপি পাওয়া যায়নি। সেই রহস্য থেকেই লোকমুখে একে ‘গায়েবি মসজিদ’ বলা হয়ে থাকে। এই মসজিদের অন্যতম বিস্ময় হলো এর তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা। গরমের দিনে ভেতরে প্রবেশ করলেই পাওয়া যায় শীতল পরশ, আর শীতকালে ভেতরটা হয়ে ওঠে আশ্চর্যরকম উষ্ণ। শত বছরের পুরনো স্থাপত্যে এমন প্রাকৃতিক বৈশিষ্ট্য এখনো বিজ্ঞানীদের কৌতূহলের বিষয়। স্থানীয়দের সাথে কথা বলে মসজিদ নির্মাতার নাম ও সঠিক নির্মাণকাল জানা যায়না। তবে, ইতিহাসবিদদের ধারণা প্রায় ৪২৫ বছর আগে ঈশা খাঁর সভাসদ দেলোয়ার এই মসজিদটি নির্মাণ করেন। সময়ের প্রভাবে আংশিক ক্ষয় হলেও, এর স্থাপত্যশৈলীতে এখনো মুগ্ধ হন আগতরদর্শনার্থীরা। প্রতিদিনই স্থানীয় মুসল্লি ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের ভিড়ে মুখর থাকে মসজিদ প্রাঙ্গণ। কেউ আসেন নামাজ আদায় করতে, কেউ আসেন ঐতিহাসিক স্থাপনা দেখতে, আবার অনেকে আল্লাহর সন্তুষ্টি কামনায় তাবারক ও শিন্নি বিতরণ করেন। ইটনার বড়হাটি গ্রামের এই গায়েবি মসজিদ শুধু একটি মুসলিম ধর্মীয় উপাসনালয় নয়, এটি কিশোরগঞ্জের অতীত ঐতিহ্য ও বিশ্বাসের এক জীবন্ত প্রতীক।

১ সেপ্টেম্বর, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
📍 sadar

কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, দূর্নীতি ও মাদক নিয়ন্ত্রন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক কার্যাবলী তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান সোহেল,পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ ও ইলেকট্রনিকস-প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, মাদক ও কিশোর অপরাধ দমন, অপরাধ নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনবল সংকট দূরীকরণ, প্রকল্পসমূহের গুণগত মান নিশ্চিতকরণসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনের সমন্বিত সহযোগিতা ও কার্যক্রম আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। তথ্যসূত্র: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।

৩১ আগস্ট, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জে রাস্তার পাশে পরিচয়হীন বৃদ্ধের মানবেতর এক বছর!
📍 sadar

কিশোরগঞ্জে রাস্তার পাশে পরিচয়হীন বৃদ্ধের মানবেতর এক বছর!

কিশোরগঞ্জ জেলা শহরের পাগলা মসজিদের সামনে ব্যাস্ততম সড়ক। পাশের ফুটপাতে গড়ে উঠেছে দোকান। সেখানে পরিত্যাক্ত একটি দোকানের ভাঙাচালা ও স্যাঁতস্যাতে দেয়ালের পাশে মানবেতর জীবন-যাপন করছেন এক বৃদ্ধ। পরিচয়হীন প্রায় ৭৫ বছর বয়েসী এই বৃদ্ধ এক বছর ধরে শীত রোদ বৃষ্টি ঝড়ে জীবনের অন্তিম সময় পাড় করছেন। দিন যায় মাস যায় এভাবে পেরিয়ে যাচ্ছে বছরও। কিন্তু মিলছেনা এ অসুস্থ বৃদ্ধের পরিচয়। ঠিকভাবে কথা বলতেও পারেননা তিনি। প্রশ্ন করলে শুধু বলেন, বাড়ি ময়মনসিংহের বেগুনবাড়ি। বয়সের ভারে হ্রাস পেয়েছে তাঁর শ্রবণ শক্তি। হাতে একটি লাঠি নিয়ে চলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ক্ষুধার যন্ত্রণা টের পেলেও খাবার দিলে খেতে পারেননা ওই বৃদ্ধ। শুধু তাকিয়ে থাকেন ফ্যাল ফ্যাল করে। তার এই তাকিয়ে থাকা বলে দেয়, এ যেন অপেক্ষা আপন কাউকে কাছে পাওয়ার। হয়তো জীবনে সবাই ছিল তাঁর। কিন্তু জীবনের শেষ অধ্যায়ে পাশে নেই আজ কেউ। স্থানীয় দোকানি সাজু মিয়া জানান, "প্রায় এক বছর আগে সকালে দোকান খুলতে এসে দেখি পাগলা মসজিদের সামনে সেতুর ফুটপাতে বসে আছেন এই বৃদ্ধ লোকটি। তারপর পাশেই ভাঙা পরিত্যাক্ত দোকানের নীচে ওনার থাকার ব্যবস্থা করি। দিন রাত এখানেই থাকেন তিনি। শীতে গরমে বৃষ্টিতে ভিজে পরে থাকেন এখানেই। খাবার দিলে খুব একটা খেতেও পারেননা। লোকটা খুব অসুস্থ, তার চিকিৎসা দরকার" স্থানীয় বাসিন্দা হীরা মিয়া বলেন, "এই বৃদ্ধ মানুষটির স্বজনদের খোঁজ করেও পাওয়া যাচ্ছেনা। এতদিন হয়ে গেল কেউ আসেনি তাঁর খোঁজ করতে। আশা করছি প্রশাসন এই অসুস্থ বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করবেন। পাশাপাশি খোঁজ করবেন তার স্বজনদের।" এ বিষয়টি জানালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, "একটি টেলিভিশন মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

৩১ আগস্ট, ২০২৬বিস্তারিত পড়ুন →
অষ্টগ্রামে প্রাচীন স্থাপত্যের নিদর্শন 'কুতুব শাহ্ মসজিদ'
📍 astagram

অষ্টগ্রামে প্রাচীন স্থাপত্যের নিদর্শন 'কুতুব শাহ্ মসজিদ'

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন কুতুব শাহ্ মসজিদ। বলা হয়ে থাকে বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন মসজিদ এটি। এই মসজিদের গায়ে কোন প্রাচীন শিলালিপি না থাকলেও এর স্থাপত্যশৈলী দেখে এটিকে ১৬শ শতকে সুলতানি আমলে নির্মিত বলে অনুমান করা হয়। কোন কোন ঐতিহাসিক এটিকে ১৭শ শতকের শুরুতে বলেও ধারণা করেন। ১৯০৯ সালে তৎকালীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদকে সংরক্ষিত হিসেবে নথিভুক্ত করে। সুদূর ইয়ামেন থেকে আগত বিখ্যাত দরবেশ কুতুব শাহ্’র নামানুসারে এই মসজিদের নামকরণ করা হয়। মসজিদের পশ্চিমপাশে এই দরবেশের কবর অবস্থিত। মসজিদের দক্ষিণ পাশে আরও ৪টি কবর দেখা যায়। এগুলো তার সঙ্গীর কবর বলে ধারণা করা হয়। মসজিদটিতে মোট ৫টি গম্বুজ রয়েছে। পূর্ব দেয়ালের প্রবেশ পথের বিপরীতে পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে। এগুলো সর্পিল নকশাবিশিষ্ট অলঙ্করণ দ্বারা সজ্জিত। এখানে ব্যবহৃত অর্ধচন্দ্রাকৃতির একটি টেরাকোটার নকশা এ মসজিদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। মসজিদটির অবস্থান কিশোরগঞ্জ জেলার শতভাগ হাওরঅধ্যুষিত উপজেলা অষ্টগ্রামে। সারাদেশ থেকে কিশোরগঞ্জের হাওরে ঘুরতে আসা পর্যটকদের অনেকেই এই কুতুব শাহ্ মসজিদটি দেখার জন্য উদগ্রীব থাকেন।

৩১ আগস্ট, ২০২৬বিস্তারিত পড়ুন →
মিঠামইনের রহস্যাবৃত ‘দিল্লির আখড়া’
📍 mithamain

মিঠামইনের রহস্যাবৃত ‘দিল্লির আখড়া’

‘দিল্লির আখড়া’ নামটির মধ্যেই রয়েছে ঐতিহাসিক ছাপ। স্থানটি ভারতের দিল্লির কোনো অংশ নয়। তবে, ভারতের দিল্লির সঙ্গে যোগসূত্র রয়েছে এ স্থানটিতে। কিশোরগঞ্জ জেলার হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার শেষ প্রান্তে এর অবস্থান। দিল্লির সম্রাট জাহাঙ্গীরের স্মৃতিবিজড়িত এই দিল্লির আখড়াকে কেন্দ্র করে রয়েছে বিশাল খোলা জায়গা। আখড়ার চারিদিকে এই বিশাল জায়গায় রয়েছে প্রায় তিন হাজার হিজল গাছ। প্রাচীন এই আখড়া আর হিজল গাছগুলো হাওরের এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, যা প্রকৃতি প্রেমিদের হাতছানি দিয়ে ডাকে। দিল্লির আখড়ার প্রতিষ্ঠাকাল সম্পর্কে জানা যায়, দিল্লির সম্রাট জাহাঙ্গীরের সময়ে সাধক নারায়ণ গোস্বামী এই আখড়া প্রতিষ্ঠা করেন। আখড়ার সেবায়েত বৈষ্ণবদের মতে দিল্লি আখড়ার বর্তমান বয়স প্রায় সাড়ে ৪০০ বছর। কিশোরগঞ্জের ইতিহাস গ্রন্থে উল্লেখ আছে, বিধঙ্গলের ‘রামকৃষ্ণ গোসাই’র মতাবলম্বী বৈষ্ণব সম্প্রদায়ের আখড়ার মধ্যে মিঠামইনের দিল্লির আখড়াটি বিখ্যাত। হাওর এলাকার অন্যতম সেরা আকর্ষণ এই আখড়া। নদী তীরে হিজল গাছের সারি, প্রাচীন দেয়াল ও অট্টালিকা, ভিতরে অপূর্ব সুন্দর পরিবেশে যে কোনো আগন্তুককে কাছে টানবে। আখড়ার ভেতরে রয়েছে আধ্যাত্মিক সাধক নারায়ণ গোস্বামী ও তার শিষ্য গঙ্গারাম গোস্বামীর সমাধি। আরো রয়েছে ধর্মশালা, নাটমন্দির, অতিথিশালা, পাকশালা ও বৈষ্ণবদেব থাকার ঘর। আখড়ার দুই দিকে রয়েছে দুটি পুকুর। আর আখড়ার চারপাশে বিশাল এলাকাজুড়ে মৃত্তিকা বিদীর্ণ করে দাঁড়িয়ে রয়েছে আখড়ার সময়কালের প্রায় তিন হাজার হিজল গাছ। দিল্লির আখড়া ও হিজল গাছগুলোকে কেন্দ্র করে এ অঞ্চলে প্রচলিত আছে কিংবদন্তি। গা ছমছম করা সে কাহিনী শুনে কিছুক্ষণের জন্য যে কেউ হারিয়ে যাবেন অন্য ভূবণে। প্রায় সাড়ে ৪০০ বছর আগের কথা, দিল্লির আখড়ার প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক সাধু নারায়ণ গোস্বামী ছিলেন পার্শ্ববর্তী বিতলঙ্গের আখড়ার আধ্যাত্মিক সাধক রামকৃষ্ণ গোস্বামীর শিষ্য। সে সময় এলাকাটি ঝোপজঙ্গলে পরিপূর্ণ ছিল, কোনো হিজল গাছ ছিল না। এলাকাটির চতুর্দিকে ছিল নদীবেষ্টিত। ফলে আখড়ার এলাকাটিকে মনে হতো দ্বীপের মতো। এ নদীপথে কোনো নৌচলাচল করতে পারত না। রহস্যজনক কারণে এ নদীপথে চলাচলকারী নৌকা ডুবে যেত বা অন্য কোনো দুর্ঘটনায় পতিত হতো, একদিন এ নদীপথে দিল্লির সম্রাট প্রেরিত একটি কোষা নৌকা মালামালসহ ডুবে যায়। আরোহীরা অনেক চেষ্টার পরও কোষাটি উঠাতে গিয়ে ব্যর্থ হন এবং তাদের একজন সর্পদংশনে মারা যান। বিতলঙ্গের সাধক রামকৃষ্ণ এ খবর পেয়ে শিষ্য নারায়ণ গোস্বামীকে এখানে আসার নির্দেশ দেন। গুরুদেবের নির্দেশ মোতাবেক সাধক নারায়ণ গোস্বামী এখানে এসে নদীর তীরে বসে তপস্যারত হলেন। হঠাৎ অলৌকিক ক্ষমতা বলে কে যেন তাকে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়। ঐশী মতাবলে তিনি তীরে উঠে আসেন। এভাবে প্রায় ৭ দিন একই ঘটনা ঘটান। একদিন দৈববাণীর মতো কে যেন বলল, আপনি এখানে থাকতে পারবেন না, এখান থেকে চলে যান। উত্তরে সাধক বললেন, তোমরা কারা? উত্তর আসল আমরা এখানকার বাসিন্দা। পূর্ব-পুরুষ ধরে এখানে আছি। আপনার কারণে আমাদের সমস্যা হচ্ছে। সাধক বললেন, তোমরা স্পষ্ট হও, অর্থাৎ রূপ ধারণ কর। সঙ্গে সঙ্গে তারা একেকটা বিকট দানব মূর্তি ধারণ করল। নারায়ণ গোস্বামী দেখলেন তার চারপাশে হাজার হাজার বিশালাকার দানব মূর্তি। যা দেখলে সাধারণত গা শিউরে উঠবে। এখন তাদের সঙ্গে সাধক নারায়ণ গোস্বামীর অনেক কথাবার্তা হয়। সিদ্ধান্ত হয় তিনিও থাকবেন, তারাও থাকবে। তবে তারা কারো কোনো ক্ষতি করতে পারবে না এবং নারায়ণ গোস্বামীর নির্দেশ পালন করবে। সাধক নারায়ণ গোস্বামী তাদের আদেশ করলেন, তোমরা আমার চতুর্দিকে সবাই হিজল গাছের রূপ ধারণ কর। তখন দানবদের প্রধান সাধুকে অনুরোধ জানিয়ে বললেন, সে যে হিজল গাছের মূর্তি ধারণ করবে, সেই গাছের নিচে বসে তপস্যা করতে। সাধু সে অনুরোধ মেনে নেয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি দানব একেকটি হিজলগাছের মূর্তি ধারণ করল। প্রতি অমাবস্যা-পূর্ণিমার রাতে এখানে ভোগ দেয়া হয়। আখড়ার ৩৭২ একর জমিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অদ্ভুত আকৃতির কয়েক হাজার হিজল গাছ। যা দূর দূরান্তের পর্যটকদের হাতছানি দিয়ে কাছে ডাকে। এদিকে সাধক নারায়ণ গোস্বামী তার ঐশী ক্ষমতাবলে সেই ডুবে যাওয়া কোষাটি মালামালসহ উঠিয়ে দেয় এবং সর্প দংশনে মৃত ব্যক্তিটিকেও বাঁচিয়ে তোলেন। পরে দিল্লির সম্রাট জাহাঙ্গীরের কাছে এ খবর পৌঁছানোর পর তিনি এখানে এসে সাধক নারায়ণ গোস্বামীর নামে বিশাল এলাকা লাখেরাজ দিয়ে একটি আখড়া প্রতিষ্ঠা করে দেন। সেই থেকে আখড়াটি ‘দিল্লির আখড়া’ নামে পরিচিতি হয়ে আসছে। সম্রাট জাহাঙ্গীর ১২১২ সালে আখড়ার নামে একটি তামার পাত্রে ওই জমি লিখে দেন। কিন্তু ১৩৭০ সালে ডাকাতরা এই পাত্রটি নিয়ে যায় বলে আখড়ার সেবায়তরা জানান। দিল্লির আখড়ায় প্রতি বছর ৮ চৈত্র মেলা বসে। এই মেলাকে কেন্দ্র করে এ অঞ্চলের সবাই মেতে ওঠেন উৎসবে।

৩১ আগস্ট, ২০২৬বিস্তারিত পড়ুন →
কটিয়াদীতে কাভার্ডভ্যান-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
📍 katiadi

কটিয়াদীতে কাভার্ডভ্যান-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা কাকালচর গ্রামের বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫) ও জারা মনি (১০)। এবং আবদুল মজিদের ছেলে মিলন মিয়া (৩৫)। নিহত ৩ জনই অটোরিক্সার যাত্রী ছিলেন। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। স্থানীয়রা জানায়, কটিয়াদীর আচমিতা এলাকায় সিএনজিচালিত অটোরিকশাটি ভৈরবের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মিলন মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাবেয়া ও জারা মনিকে মৃত ঘোষণা করেন। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর আরও দুজন মারা যান। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

৩০ আগস্ট, ২০২৬বিস্তারিত পড়ুন →
নিকলী হাওরে ঘুরতে হলে নৌকা ভাড়া কত, জানালেন মাঝি
📍 nikli

নিকলী হাওরে ঘুরতে হলে নৌকা ভাড়া কত, জানালেন মাঝি

বর্ষা মৌসুম এলেই কিশোরগঞ্জের হাওরাঞ্চলে পর্যটকদের ঢল নামে। জেলার প্রায় দেড় হাজার বর্গকিলোমিটার হাওরাঞ্চলের থৈ থৈ পানি দেখতে ছুটে আসেন ভ্রমণপিপাসুরা। জেলার নিকলী উপজেলার বেড়িবাঁধ, করিমগঞ্জ উপজেলার বালিখলা, এবং বাজিতপুর উপজেলার পাটুলী ঘাট থেকেই মূলত শুরু হয় হাওর ভ্রমণ। এসব যায়গা থেকে পর্যটকেরা ইঞ্জিনচালিত নৌকাযোগে ঘুরতে যান শতভাগ হাওর অধ্যুষিত উপজেলা ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামে। পানির বুক চিরে ওই তিন উপজেলাকে সংযুক্ত করেছে ৩০ কিলোমিটার দৃষ্টিনন্দন অল ওয়েদার সড়ক। যা কিশোরগঞ্জ হাওর পর্যটনের প্রধান আকর্ষণ। এছাড়াও দিগন্ত বিস্তৃত জলরাশিতে নৌকায় ভাসতে ভাসতে পানির মাঝে ভেসে থাকা হাওরের গ্রামগুলো দেখে অভিভূত হন পর্যটকেরা। এছাড়াও জেলার হাওরাঞ্চলে ঐতিহাসিক বেশ কয়েকটি নিদর্শন রয়েছে। নিকলী থেকে বড় নৌকা ভাড়া করে হাওরে ঘুরতে সারাদিনের জন্য মাঝিরা নেন ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। তবে, শুক্রবার এবং শনিবারে এ ভাড়া ৫ থেকে ৬ হাজারে দাঁড়ায়। প্রতিটি নৌকায় সর্বোচ ২৫ জন পর্যটক ঘুরতে পারেন। নিকলী বেড়িবাঁধে দাড়িয়ে কথাগুলো বলছিলেন নৌকার মাঝি হুসাইন। তিনি আরও বলেন, ঘন্টা চুক্তিতেও নৌকা ভাড়া নেওয়া যায়। প্রতি ঘন্টা ৪০০ থেকে ৫০০ টাকায় হাওরের জলরাশিতে ঘুরে আনন্দ করা যায়।

৩০ আগস্ট, ২০২৬বিস্তারিত পড়ুন →
করিমগঞ্জ উপজেলা সরেজমিনে পরিদর্শন করলেন জেলা প্রশাসক
📍 karimganj

করিমগঞ্জ উপজেলা সরেজমিনে পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি করিমগঞ্জে যান। উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে মুসলিমা এবং সহকরী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির। পরিদর্শনের শুরুতে তিনি করিমগঞ্জ থানা পরিদর্শন করেন এবং থানার সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। পরে, উপজেলা পরিষদে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন এবং দপ্তরগুলোর কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এরপর জেলা প্রশাসক জুনিয়র ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করেন। একইদিনে জঙ্গলবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও পূর্বহাত্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান এবং শিক্ষা ও জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তথ্যসূত্র: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।

৩০ আগস্ট, ২০২৬বিস্তারিত পড়ুন →
কটিয়াদীতে সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্টিত
📍 katiadi

কটিয়াদীতে সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্টিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা উলামা বিভাগের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ২টায় কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কনফারেন্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নূরীর সভাপতিত্বে কনফারেন্স সঞ্চালনা করেন বিভাগের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ড. ফয়জুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আহমদ শরিফ বিন আসাদ (চাঁদপুর), কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, ফেকামারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাসেম বিপ্লব, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ এবং কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মোড়ল। কনফারেন্সে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, রাসুলুল্লাহ (সা.) শুধু ধর্মীয় জীবনের পথপ্রদর্শক নন; তাঁর জীবন মানবতার জন্য একটি আদর্শ ও অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর শিক্ষা ও জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি জীবনে নৈতিকতা, সততা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সমাজজীবনেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বক্তারা বলেন, বর্তমান সমাজে ন্যায়, মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী (সা.)-এর জীবন থেকে এসব মূল্যবোধের শিক্ষা নিয়ে ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে তা বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা। তাঁরা আরও বলেন, পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠায় প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা অনুসরণের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হতে পারে। কনফারেন্সে ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার চর্চার ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষের চারিত্রিক উৎকর্ষ, ন্যায়বোধ ও দায়িত্বশীলতা অপরিহার্য। মহানবী (সা.)-এর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে তা ব্যক্তি, পরিবার ও সমাজে প্রয়োগের মাধ্যমে কল্যাণকর পরিবেশ গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে সমাজে অন্যায়, অবিচার ও অনৈতিকতার পরিবর্তে ন্যায়, আদর্শ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। তাঁরা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ এবং তাঁর শিক্ষা নিজেদের জীবনে ধারণ করার ওপর গুরুত্ব দেন। আলোচনা পর্বে প্রধান অতিথি মাওলানা ড. ফয়জুল হকসহ আমন্ত্রিত অতিথিরা মহানবী (সা.)-এর জীবন ও শিক্ষা থেকে নৈতিকতা, মানবিকতা ও দায়িত্বশীলতার শিক্ষা নেওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নূরী সীরাতুন্নবী (সা.) চর্চার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাঁর শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়

২৯ আগস্ট, ২০২৬বিস্তারিত পড়ুন →
তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
📍 tarail

তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

কিশোরগঞ্জের তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম ওই গ্রামের আবদুল জলিলের ছেলে। স্বজনেরা জানায়, বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তরিকুল ইসলাম। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৯ আগস্ট, ২০২৬বিস্তারিত পড়ুন →
কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস
📍 sadar

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল জশনে জুলুস (আনন্দ মিছিল) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদ ও জেলা সুন্নী সাইবার টিমের যৌথ আয়োজনে এ মিছিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেন। ​শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং সুন্নী আকাইদের পতাকা হাতে নিয়ে মহানবী (সা.)-এর আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। ​পরে কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, তরফিয়া দরবার শরীফের গদিনিশীন পীর সৈয়দ ইয়াছিন, আটরশি দরবার শরীফের জেলার কর্মী প্রধান আনিসুর রহমান, পাটধা দরবারের গদিনিশীন পীর শফিকুল ইসলাম, ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদের সদস্য সচিব তানভীর আহমেদ আলামিন প্রমুখ। সমাবেশে বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে ব্যক্তিগত ও সামাজিক জীবন পরিচালনা করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

২৯ আগস্ট, ২০২৬বিস্তারিত পড়ুন →
ভৈরবের আইনশৃঙ্খলা অবনতিতে লজ্জা পেতে হয়: প্রতিমন্ত্রী শরীফুল আলম
📍 bhairab

ভৈরবের আইনশৃঙ্খলা অবনতিতে লজ্জা পেতে হয়: প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জের ভৈরবে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে লজ্জা পেতে হয় বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। শনিবার (২৯ আগস্ট) সকালে ভৈরব বাজার পুলিশ ফাঁড়িতে বাজারের বিভিন্ন সড়কে ৫০টি সিসি ক্যামেরা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গত দুই মাসে বাজারের নাম নিয়ে সংঘর্ষ, বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে বিরোধ, ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি এবং সাবেক কাউন্সিলর আল-আমিন হত্যার মতো ঘটনা ঘটেছে। সংঘর্ষের কারণে সড়ক ও রেলপথ বন্ধ হয়ে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আরও ২০০টি সিসি ক্যামেরা স্থাপনের কথা জানিয়ে তিনি বলেন, শুধু ক্যামেরা স্থাপন করলেই হবে না, স্থানীয় মানুষকেও সচেতন হতে হবে। অনুষ্ঠানে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নজমুস সাকিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদসহ প্রশাসন, পুলিশ ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

২৯ আগস্ট, ২০২৬বিস্তারিত পড়ুন →
হোসেনপুরে জীবিত থেকেই ৫ হাজার মানুষকে নিজেদের ‘চল্লিশা’ খাওয়ালেন দম্পতি
📍 hossenpur

হোসেনপুরে জীবিত থেকেই ৫ হাজার মানুষকে নিজেদের ‘চল্লিশা’ খাওয়ালেন দম্পতি

কিশোরগঞ্জের হোসেনপুরে মৃত্যুর পর রেখে যাওয়া স্বজনেরা আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ‘চল্লিশা’ খাওয়ানোর প্রচলিত ধারণাকে ভেঙ্গে দিয়ে জীবিত থাকতেই অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য ‘চল্লিশা’র আয়োজন করলেনন এক দম্পতি। শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে এ 'চল্লিশা' ভোজের আয়োজন করেন ওই গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৬২) ও তাঁর স্ত্রী বেগম আক্তার (৫৫)। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বীর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় ৫ হাজার মানুষ এ ভোজে অংশ নেয়। আগত অতিথিদের বসে খাওয়ার জন্য মাঠজুড়ে সামিয়ানা টানানোর পাশাপাশি চেয়ার-টেবিলের ব্যবস্থা করা হয়। একসঙ্গে প্রতিবার প্রায় ৪০০ মানুষের খাবার গ্রহণের ব্যবস্থা ছিল। 'চল্লিশা' ভোজের মেন্যুতে ছিল গরু ও খাসির মাংস, মাছের মুড়িঘণ্ট, ডাল ও পায়েস। এলাকার বিভিন্ন বয়সী মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এ ভোজে অংশ নেন। আয়োজক মো. রফিকুল ইসলাম বীর হাজীপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। এমন ব্যাতিক্রমী আয়োজনের কারণ জানতে চাইলে তিনি বলেন, তাঁর দুই সন্তান বাকপ্রতিবন্ধী। ভবিষ্যতে তাঁর মৃত্যুর পর সন্তানরা আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবকে নিয়ে এ ধরনের আয়োজন করতে পারবেন কি না, তা নিয়ে তাঁর সংশয় ছিল। এ কারণে জীবিত থাকতেই নিজের হাতে আয়োজনটি করার সিদ্ধান্ত নেন তিনি। রফিকুল ইসলাম বলেন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকার মানুষের দোয়া পাওয়ার আশায় এবং পরকালের সওয়াবের প্রত্যাশায় মৃত্যুর আগেই তিনি এ আয়োজন করেছেন। বেঁচে থাকতেই সবার মুখে 'চল্লিশার' খাবার তোলে দেওয়াই ছিল তাঁর ইচ্ছে। রফিকুল ইসলামের চাচাতো ভাই মো. শামীম হোসেন বলেন, এ ধরনের আয়োজন আগে এ এলাকায় দেখা যায়নি। সবাই উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে খাবারে অংশ নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে মৃত্যুর পর চল্লিশার পরিবর্তে জীবিত অবস্থায় এ ভোজ আয়োজনের বিষয়টি রফিকুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। এরপর থেকেই বিষয়টি এলাকাসহ আশেপাশের এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। রফিকুল ইসলাম জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের রাস্তার পাশে নির্মাণাধীন দোকান ও জমি অধিগ্রহণের পাওয়া প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা থেকে এ আয়োজনের অর্থ ব্যয় করেছেন। তাঁর হিসাব অনুযায়ী, পুরো আয়োজন করতে প্রায় ৯ লাখ টাকার মত খরচ হয়েছে। রফিকুল ইসলামের দুই সন্তান মাসুদ মিয়া (৩০) ও রায়হান মিয়া (১৪) বাকপ্রতিবন্ধী। পরিবারের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মেয়ে-জামাই বাবলু মিয়া, শান্তা আক্তার (২৫) ও রানা মিয়া (১৭)। জীবিত অবস্থায় নিজের জন্য ‘চল্লিশার' ভোজ আয়োজন করার ঘটনাকে স্থানীয়রা ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন।

২৯ আগস্ট, ২০২৬বিস্তারিত পড়ুন →
রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে কিশোরগঞ্জের যুবক নিহত
📍 bhairab

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে কিশোরগঞ্জের যুবক নিহত

রাশিয়ার আমুর অঞ্চলে সিনাফেক্স কোম্পানীর গ্যাস-কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণের পর আগুনের ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত জাকির হোসেন (৩৫) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রাসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত রতন মিয়ার ছেলে। গত মঙ্গলবার (২৫ আগস্ট) আমুর অঞ্চলে একটি নির্মাণাধীন গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের বিষয়টি নিশ্চিত হতে পারেনি সহকর্মীরা। পরে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাকির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ারও খবর পাওয়া যায়। শুক্রবার (২৮ আগস্ট) বিকালে নিহত জাকির হোসেনের বাড়ীতে গিয়ে দেখা গেছে চলছে শোকের মাতম। তার মা ও স্ত্রীর আহাজারি তে ভাড়ী হয়ে উঠছে আশপাশ। সংসারের উপার্জনক্ষম ব্যাক্তিটিকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। বাকরুদ্ধ জাকিরের একমাত্র কন্যা সন্তানটি। স্বজনেরা জানায়, দেড় বছর আগে সংসারের সচ্ছলতা ফিরাতে চার ভাইয়ের মধ্যে বড়ভাই জাকির ধার দেনা করে রাশিয়ায় যান। সেখানে আমুর এলাকার সিনাফেক্স কোম্পানিতে যোগ দেন শ্রমিকের কাজে। প্রতিমাসে দেশে পরিবারের কাছে পাঠানো টাকা দিয়ে দেনা পরিশোধ করা হচ্ছিল। এর মধ্যে তার একটি প্রমোশনের খবর পায় পরিবার। এতে পরিবারের সকলের মধ্যে আশার আলো দেখা দেয়। বৃহস্পতিবার রাশিয়ায় শ্রমিকের কাজে যাওয়া এক নিকট আত্মীয়র কাছে তার মৃত্যু সংবাদ পাওয়ার পর শোকের ছায়া নেমে আসে এলাকায়। এ সময় ওই নিকট আত্মীয় জাকিরের মরদেহের ছবিও পাঠায় পরিবারের সদস্যদের কাছে। পরিবার ও এলাকাবাসীর দাবী জাকিরের লাশ যেন দেশে ফিরিয়ে আনা হয়। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ বলেন, "নিহতের পরিবারের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেওয়া হয়েছে। মরদেহ দেশে আনতে যা করার তা আমরা করে যাচ্ছি। এছাড়া নিহতের পরিবারের পাশে থেকে তাদের সহযোগীতাও করবো আমরা।"

২৯ আগস্ট, ২০২৬বিস্তারিত পড়ুন →