
একই ভেন্যুতে মেরিটাইম প্রদর্শনী ও গাড়ির বাজার, সরগরম আইসিসিবি
এক ছাদের নিচে সামুদ্রিক শিল্পের আধুনিক প্রযুক্তি ও নানা ধরনের যানবাহন দেখার সুযোগ ঘিরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। একদিকে চলছে মেরিটাইম ও অফশোর শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘৮ম বিমক্স-২০২৬’, অন্যদিকে ক্রেতা-বিক্রেতাদের অংশগ্রহণে জমে উঠেছে নিয়মিত আয়োজন ‘সুপার সেল কার বাজার’। জাহাজ নির্মাণ থেকে শুরু করে বন্দর পরিচালনা, মেরিন ইঞ্জিনিয়ারিং, জাহাজ পুনর্ব্যবহার ও অফশোর প্রযুক্তির সর্বশেষ সরঞ্জাম ও উদ্ভাবন তুলে ধরতে বিমক্স-২০২৬-এ অংশ নিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রদর্শনীতে নিজেদের পণ্য, প্রযুক্তি ও সেবার নানা দিক তুলে ধরছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বৃহস্পতিবার আইসিসিবির নবরাত্রি হলে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আয়োজকদের মতে, বাংলাদেশের সমুদ্রসম্পদের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্য সামনে রেখে আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশ, নেদারল্যান্ডসসহ সাতটি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীটি আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। অন্যদিকে, আইসিসিবিতে শুক্রবার বসেছে ‘সুপার সেল কার বাজার’-এর আরেকটি আসর। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ আয়োজনে নতুন গাড়ির পাশাপাশি পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং বিভিন্ন ধরনের ইউটিলিটি ভেহিকেল কেনাবেচার সুযোগ রয়েছে। বাজারটি চলবে রাত ৮টা পর্যন্ত। গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ আয়োজন পাঁচ সপ্তাহ ধরে প্রতি শুক্রবার নিয়মিত বসছে। আয়োজকদের দাবি, ক্রেতা-বিক্রেতাদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে এ কার বাজার ঘিরে অংশগ্রহণও বাড়ছে। এখানে একই স্থানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার পাশাপাশি সেগুলোর বৈশিষ্ট্য ও দাম তুলনা করতে পারছেন ক্রেতারা। এতে গাড়ি কেনার জন্য একাধিক স্থানে ঘোরার প্রয়োজন কমছে। অন্যদিকে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন। ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। আইসিসিবি এ আয়োজনের ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে।

কাঁচা পেঁয়াজ খেলে বাড়তে পারে ইনসুলিনের কার্যকারিতা, কী বলছে গবেষণা

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, হাইকোর্টে যাচ্ছেন অভিনেতা

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭

কটিয়াদীতে জমে উঠেছে ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট

শ্রমিকের মজুরি কম, মালিকের মুনাফা বেশি—বৈষম্য নিয়ে প্রশ্ন

খেলাপি ঋণ আদায়ে নীতি সহায়তা, ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি বেশি

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, সিমেন্ট খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল, চলাচলে চরম ভোগান্তি

কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ

সৌদি আরবে আরামকোর ভবনে হামলা, রিয়াদে আহত ৪

শৈশবের মানসিক আঘাত বড় বয়সের প্রেম ও সম্পর্ককে যেভাবে প্রভাবিত করে

মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ, আটক নারী

এলপিজির বাজারে সংকট কেন, দাম বাড়ার পেছনে যত কারণ

সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে লিখিত পরীক্ষা

কিশোরগঞ্জে ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় পুলিশ সদস্য বরখাস্ত

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা ও ১৭ দেশের মুদ্রা

চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবিতে সুপ্রিম কোর্টে রাহুল গান্ধী ও বিরোধী জোট

জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সিজেপির আন্দোলন ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র’, নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভ নিয়ে কঙ্গনা রানাউত
সর্বশেষ সংবাদ
কাঁচা পেঁয়াজ খেলে বাড়তে পারে ইনসুলিনের কার্যকারিতা, কী বলছে গবেষণা
• ১৬ অক্টোবর, ২০২৬ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, হাইকোর্টে যাচ্ছেন অভিনেতা
• ১৬ অক্টোবর, ২০২৬যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭
• ১৬ অক্টোবর, ২০২৬একই ভেন্যুতে মেরিটাইম প্রদর্শনী ও গাড়ির বাজার, সরগরম আইসিসিবি
• ১৫ অক্টোবর, ২০২৬কটিয়াদীতে জমে উঠেছে ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট
• ১৫ অক্টোবর, ২০২৬শ্রমিকের মজুরি কম, মালিকের মুনাফা বেশি—বৈষম্য নিয়ে প্রশ্ন
• ১৫ অক্টোবর, ২০২৬খেলাপি ঋণ আদায়ে নীতি সহায়তা, ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি বেশি
• ১৫ অক্টোবর, ২০২৬চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, সিমেন্ট খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
জেলার খবর
সকল উপজেলার খবর →জাতীয় সংবাদ
সব জাতীয় সংবাদ খবর →
শ্রমিকের মজুরি কম, মালিকের মুনাফা বেশি—বৈষম্য নিয়ে প্রশ্ন

জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের বৈঠক: জ্বালানি, কৃষি ও রোহিঙ্গা প্রসঙ্গে আলোচনা



















