📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
বিনোদন

ছোটপর্দার অভিনেতা সোহেল খান আর নেই

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ২৪ নভেম্বর, ২০২৬
শেয়ার:
ছোটপর্দার অভিনেতা সোহেল খান আর নেই
📷 ছবি: সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল। পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল রানা। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শুটিং ইউনিটের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি হিসেবে মেকআপ নিয়ে তৈরি হয়েছিলেন সোহেল রানা। তাঁকে ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার শুরু করলে অন্য সদস্যরাও সেখানে ছুটে আসেন। পরে দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →