📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জেলার খবর • কটিয়াদী

কটিয়াদীতে জঙ্গলে পড়েছিল অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১২ নভেম্বর, ২০২৬
শেয়ার:
কটিয়াদীতে জঙ্গলে পড়েছিল অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ
📷 ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদীতে জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের জঙ্গল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কাঁঠালতলা গ্রামের একটি জঙ্গলে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি কটিয়াদী মডেল থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনো তাঁর নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →