ভৈরবের আইনশৃঙ্খলা অবনতিতে লজ্জা পেতে হয়: প্রতিমন্ত্রী শরীফুল আলম

embed_code
কিশোরগঞ্জের ভৈরবে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে লজ্জা পেতে হয় বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
শনিবার (২৯ আগস্ট) সকালে ভৈরব বাজার পুলিশ ফাঁড়িতে বাজারের বিভিন্ন সড়কে ৫০টি সিসি ক্যামেরা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত দুই মাসে বাজারের নাম নিয়ে সংঘর্ষ, বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে বিরোধ, ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি এবং সাবেক কাউন্সিলর আল-আমিন হত্যার মতো ঘটনা ঘটেছে। সংঘর্ষের কারণে সড়ক ও রেলপথ বন্ধ হয়ে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আরও ২০০টি সিসি ক্যামেরা স্থাপনের কথা জানিয়ে তিনি বলেন, শুধু ক্যামেরা স্থাপন করলেই হবে না, স্থানীয় মানুষকেও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নজমুস সাকিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদসহ প্রশাসন, পুলিশ ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



