📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
international

আমেরিকা কঠিন করল আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপ

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ২১ জানুয়ারি, ১৯৭০
শেয়ার:
আমেরিকা কঠিন করল আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপ
📷 image_caption
embed_code
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি করেছে। ইতোমধ্যে নির্দিষ্ট কিছু ইন্টার্নশিপের অনুমোদন সীমিত করতে নিজ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নির্দেশ জারি করেছে বর্তমান ট্রাম্প প্রশাসন। সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, এই নির্দেশনা না মানলে বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল হতে পারে। ওই নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং বা সিপিটির অনুমোদন বেড়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। সিপিটির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাঁদের পাঠ্যক্রমের অংশ হিসেবে ইন্টার্নশিপ বা প্রশিক্ষণমূলক কাজে অংশ নিতে পারেন। তবে আমেরিকার কেন্দ্রীয় সরকারের ভাষ্য, সম্প্রতি দেওয়া কিছু অনুমোদন প্রচলিত নিয়মের সঙ্গে অসংগতিপূর্ণ। নিয়ম অনুযায়ী, প্রশিক্ষণটি কোনো প্রতিষ্ঠিত পাঠ্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হলেই কেবল সিপিটির অনুমোদন দেওয়া যায়।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →
আমেরিকা কঠিন করল আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপ | কিশোরগঞ্জ জার্নাল | কিশোরগঞ্জ জার্নাল