📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
▪পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা ও ১৭ দেশের মুদ্রা▪সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় প্রাণ গেল কটিয়াদীর ফয়সালের▪গুপ্ত বাহিনী বা নিষিদ্ধ সংগঠন যেন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে: কিশোরগঞ্জে তথ্য প্রতিমন্ত্রী▪ফ্ল্যাট বিক্রি কমেছে, বিপাকে ছোট ও মাঝারি আবাসন প্রতিষ্ঠান▪সায়েম সোবহান আনভীরের হাত ধরে বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা▪বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর▪সংবিধানকে পাশ কাটিয়ে ক্ষমতা: পাকিস্তানে সামরিক শাসনের বিপজ্জনক দৃষ্টান্ত▪আইসিসিবিতে বৃষ্টির মধ্যেও জমে উঠেছে কার বাজার
শিক্ষা

চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৩ অক্টোবর, ২০২৬
শেয়ার:
চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল
📷 ছবি: সংগৃহীত
চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। এ বছর গত ২ জুলাই থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত থাকা কয়েকটি লিখিত পরীক্ষা গত ৯ সেপ্টেম্বর সম্পন্ন হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এবার ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। সারা দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি—৩ লাখ ৩৯৩ জন। এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোর বোর্ডে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৯৯ হাজার ৬৮৮ জন, কুমিল্লা বোর্ডে ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহ বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন, সিলেট বোর্ডে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন সূত্রঃ আজকের পত্রিকা
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →