📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
▪পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা ও ১৭ দেশের মুদ্রা▪সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় প্রাণ গেল কটিয়াদীর ফয়সালের▪গুপ্ত বাহিনী বা নিষিদ্ধ সংগঠন যেন দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে: কিশোরগঞ্জে তথ্য প্রতিমন্ত্রী▪ফ্ল্যাট বিক্রি কমেছে, বিপাকে ছোট ও মাঝারি আবাসন প্রতিষ্ঠান▪সায়েম সোবহান আনভীরের হাত ধরে বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা▪বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর▪সংবিধানকে পাশ কাটিয়ে ক্ষমতা: পাকিস্তানে সামরিক শাসনের বিপজ্জনক দৃষ্টান্ত▪আইসিসিবিতে বৃষ্টির মধ্যেও জমে উঠেছে কার বাজার
জাতীয়

জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৩ অক্টোবর, ২০২৬
শেয়ার:
জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
📷 ছবি: সংগৃহীত
দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। সোমবার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো বিষয়গুলো উঠে আসে। বৈঠকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সার খাতে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন শামা ওবায়েদ। পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ও আলজেরিয়াকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনার একপর্যায়ে আলজেরিয়ায় পরিবেশবান্ধব পচনশীল পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি। অন্যদিকে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। জ্বালানি, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়েও আগ্রহ জানান তিনি।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →