📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
আন্তর্জাতিক

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা সদস্য

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ২৫ নভেম্বর, ২০২৬
শেয়ার:
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা সদস্য
📷 ছবি: সংগৃহীত
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রশিক্ষণ উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে। এর মাত্র ১২ দিন আগে দেশটিতে একই ধরনের আরেকটি দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছিলেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রশিক্ষণ মিশনের সময় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন। এর আগে দেওয়া এক বিবৃতিতে হেলিকপ্টারটিকে বিমানবাহিনীর ‘এএস-৫৩২’ মডেলের বলে উল্লেখ করা হয়েছিল। ফ্রান্সে নির্মিত এএস-৫৩২ কুগার মূলত সৈন্য পরিবহনে ব্যবহৃত হয়। হেলিকপ্টারটি ইস্তাম্বুল ও আঙ্কারার মধ্যবর্তী এসকিশেহির এলাকার একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। টেলিভিশনে প্রচারিত ছবিতে তেপেবাসি জেলার কাছে একটি বিশাল খোলা সমভূমিতে জরুরি উদ্ধারকারী যানবাহন দেখা গেছে। এর আগে গত ১২ নভেম্বর পূর্ব তুরস্কে একটি ‘এস-৭০’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন সৈন্য নিহত হন। ওই দুর্ঘটনার কারণ এখনো অজানা। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যাও দেওয়া হয়নি। উল্লেখ্য, ন্যাটো জোটে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। দেশটির বাহিনী আনুষ্ঠানিকভাবে ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে মোতায়েন রয়েছে। এ ছাড়া ২০২৪ সালে তুরস্ক সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার মধ্য দিয়ে কুর্দি বিদ্রোহের অবসান ঘটায় দেশটি বর্তমানে নিজ ভূখণ্ডে আর কোনো লড়াইয়ে জড়িত নেই।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →