📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
খেলা

মেসিহীন আর্জেন্টিনার তরুণদের সময় দিতে চান স্কালোনি

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৪ নভেম্বর, ২০২৬
শেয়ার:
মেসিহীন আর্জেন্টিনার তরুণদের সময় দিতে চান স্কালোনি
📷 ছবি: সংগৃহীত
লিওনেল মেসির বিদায়ের পর প্রথমবার মাঠে নেমেই হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। ঘরের মাঠে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে একটি হার দিয়ে দলের তরুণ খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি। বরং নতুনদের নিজেদের প্রমাণের জন্য পর্যাপ্ত সময় দিতে চান তিনি। আর্জেন্টাইন কোচের বিশ্বাস, ধীরে ধীরে জাতীয় দলে নিজেদের জায়গা তৈরি করে নেবেন তরুণরা। উরুগুয়ের বিপক্ষে হারলেও দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট স্কালোনি। তিনি বলেন, ‘দলের কিছু ভালো মুহূর্ত দেখেছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। অবশ্যই কিছু জায়গায় সংশোধন করতে হবে। আমরা জানতাম, প্রতিপক্ষ কঠিন হবে। আমাদের কাজ হলো অনুশীলন চালিয়ে যাওয়া।’ মেসির অনুপস্থিতিতে দলের দায়িত্ব এখন অনেকটাই নতুনদের কাঁধে। তবে তাদের ওপর অতিরিক্ত চাপ দিতে চান না স্কালোনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা তরুণ। আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা আশা করতে পারি না যে ওরা একাই পুরো দলকে কাঁধে তুলে নেবে। ওরা নিজেদের সর্বোচ্চটা দেবে। কিন্তু বড় প্রতিপক্ষের বিপক্ষে কাজটা কঠিন।’ জাতীয় দলের জার্সিতে অভ্যস্ত হওয়ার জন্য তরুণদের সময় দিতে চান আর্জেন্টিনার কোচ। তাঁর ভাষায়, ‘এই জার্সিতে খেলার সঙ্গে ওদের মানিয়ে নেওয়ার সুযোগ দিতে চাই। দলকে সব সময় অস্থির অবস্থায় রাখতে চাই না। ওদের কিছুটা স্থিতিশীলতা দিতে হবে।’ ২-০ গোলে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সন্তুষ্ট স্কালোনি। একই সঙ্গে গোলরক্ষক জেরোনিমো রুলির পাশেও দাঁড়িয়েছেন তিনি। আর্জেন্টাইন কোচ বলেন, ‘রুলি নির্ভরযোগ্য। গোলগুলোর জন্য সে দায়ী নয়।’ আগামী মঙ্গলবার কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচে একাদশে পরিবর্তন আনার ইঙ্গিতও দিয়েছেন স্কালোনি।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →
মেসিহীন আর্জেন্টিনার তরুণদের সময় দিতে চান স্কালোনি | কিশোরগঞ্জ জার্নাল | কিশোরগঞ্জ জার্নাল