📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
▪সেতুর ফুটপাত ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ, এলজিইডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত▪আফতাবনগর-বনশ্রী যাতায়াতে স্বস্তি, উদ্বোধন হলো ফুটওভার ব্রিজ▪গণশুনানিতে মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছেন গাজীপুরের ডিসি▪যুক্তরাষ্ট্রে পা রাখলেন শি জিনপিং, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প▪সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ▪প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক▪গণতন্ত্র ধ্বংস ও ভোটের অধিকার লুণ্ঠিত করার ষড়যন্ত্র চলছে: কিশোরগঞ্জে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী▪স্কালোনির সাথে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকছে আর্জেন্টিনা, চুক্তি নবায়নে সবুজ সংকেত
জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ২৪ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার:
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
📷 ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাতিসংঘের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, এই কার্যালয়ে তাঁর মূল দায়িত্ব হবে আইনি বিষয়াদি তদারকি করা। খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন কর্মকর্তা কর্মরত রয়েছেন। এদের মধ্যে জাইমা রহমানসহ মোট ছয়জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। এই কার্যালয়ের উপপ্রধানের দায়িত্বে থাকবেন বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম। এ ছাড়া উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মোয়াজ্জেম হোসেন। তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে থাকছেন মাফিজুল ইসলাম, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে জাকির আহমেদ এবং বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রফিকুল আলম মোল্লা। উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরের ২ জুন তিনি এই অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের এই দায়িত্ব গ্রহণের বিষয়টি গত ২৪ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →