📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
গণশুনানিতে মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছেন গাজীপুরের ডিসিযুক্তরাষ্ট্রে পা রাখলেন শি জিনপিং, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্পসরকারি ভবনের ছাদে সোলার প্যানেল, উৎপাদন হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎপ্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠকগণতন্ত্র ধ্বংস ও ভোটের অধিকার লুণ্ঠিত করার ষড়যন্ত্র চলছে: কিশোরগঞ্জে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীস্কালোনির সাথে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকছে আর্জেন্টিনা, চুক্তি নবায়নে সবুজ সংকেতরাজউকের সেবায় ওয়ানস্টপ ব্যবস্থা, উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়ছেকিশোরগঞ্জে নির্মাণাধীন বিল্ডিংয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত
শিক্ষা

এইচএসসির ফল কবে প্রকাশ হতে পারে, জানা গেল সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ২৪ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার:
এইচএসসির ফল কবে প্রকাশ হতে পারে, জানা গেল সম্ভাব্য তারিখ
📷 ছবি: সংগৃহীত
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন। ফল চূড়ান্ত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বুধবার এ তথ্য নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফল ঘোষণার লক্ষ্য নিয়ে সার্বিক মূল্যায়ন প্রক্রিয়া এগিয়ে চলছে। তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় সেখানে লিখিত পরীক্ষা শেষ হতে কিছুটা বাড়তি সময় লেগেছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ নিশ্চিত করতে সেখানে অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দিয়ে উত্তরপত্র মূল্যায়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে সম্ভাব্য সময়সীমার মধ্যেই সব বোর্ডের ফল একযোগে প্রকাশ করা সম্ভব হয়। উল্লেখ্য, চলতি বছরের ২ জুলাই একযোগে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষার সূচি ছিল ১৫ আগস্টের মধ্যে। তবে দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাগুলো নতুন করে সাজিয়ে গত ৯ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা সম্পন্ন করা হয়। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা বোর্ডে—৩ লাখ ৩৯৩ জন। এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ জন, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →