📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জেলার খবর • কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে নির্মাণাধীন বিল্ডিংয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার:
কিশোরগঞ্জে নির্মাণাধীন বিল্ডিংয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত
📷 ছবি- কিশোরগঞ্জ জার্নাল
কিশোরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার সাব্বির (২৫)। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় নির্মাণকাজ চলছিল। ওই দুই শ্রমিক নিচ থেকে মাথায় করে রড ওপরে তোলার সময় এসির বক্সে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →
কিশোরগঞ্জে নির্মাণাধীন বিল্ডিংয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত | কিশোরগঞ্জ জার্নাল | কিশোরগঞ্জ জার্নাল