📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠকগণতন্ত্র ধ্বংস ও ভোটের অধিকার লুণ্ঠিত করার ষড়যন্ত্র চলছে: কিশোরগঞ্জে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীস্কালোনির সাথে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকছে আর্জেন্টিনা, চুক্তি নবায়নে সবুজ সংকেতআমি যেখানে ফোন করার সেখানে কইরা দেব: ফজলুর রহমানরামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে অভিযোগবিশ্বসভায় তৃতীয় প্রজন্ম, নতুন বাস্তবতায় তারেক রহমানরাজউকের সেবায় ওয়ানস্টপ ব্যবস্থা, উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়ছেকিশোরগঞ্জে নির্মাণাধীন বিল্ডিংয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত
স্বাস্থ্য

প্রতিদিন মাথা ব্যথা হচ্ছে? জীবনযাত্রার যে অভ্যাসগুলো এর পেছনে দায়ী হতে পারে

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ২৩ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার:
প্রতিদিন মাথা ব্যথা হচ্ছে? জীবনযাত্রার যে অভ্যাসগুলো এর পেছনে দায়ী হতে পারে
📷 ছবি- সংগৃহীত
দিনভর কাজের চাপ শেষে বাসায় ফিরেও স্বস্তি নেই—মাথা ব্যথায় কাবু অনেকেই। কখনো আবার অফিসে কাজের মাঝপথেই মাথা ব্যথা এমন তীব্র হয়ে ওঠে যে কাজ করাই কঠিন হয়ে পড়ে। যাদের এই সমস্যা নিয়মিত দেখা দেয়, তাদের মনে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা জাগে—এটা কি কোনো গুরুতর অসুখের লক্ষণ? তবে নিউরোলজিস্ট ডা. অতমপ্রীত সিং বলছেন, বারবার মাথা ব্যথা হওয়া মানেই সব সময় জটিল কোনো রোগ নয়। বরং আধুনিক জীবনযাপনের কিছু সাধারণ অভ্যাসই এর পেছনে বড় কারণ হতে পারে—বিশেষ করে যাদের মাইগ্রেনের প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে এসব অভ্যাসের প্রভাব আরও স্পষ্ট। যেসব অভ্যাসে বাড়তে পারে মাথা ব্যথা অনিয়মিত ঘুম: দেরি করে ঘুমাতে যাওয়া, পর্যাপ্ত ঘুম না হওয়া বা প্রতিদিন ভিন্ন সময়ে ঘুমানোর অভ্যাস মাথা ব্যথার একটি বড় কারণ। ডা. সিংয়ের মতে, ঘুমের এই অনিয়ম মস্তিষ্কের ব্যথা সামলানোর স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে, যার ফলে মাইগ্রেনে আক্রান্তদের মাথা ব্যথা আরও ঘন ঘন হতে পারে। সপ্তাহজুড়ে কম ঘুমিয়ে ছুটির দিনে তা পুষিয়ে নেওয়ার চেষ্টাও সবসময় কার্যকর সমাধান নয়। দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকা: ফোন-কম্পিউটার ছাড়া এখনকার জীবন ভাবাই কঠিন, কিন্তু টানা অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখে চাপ পড়ে এবং একই ভঙ্গিতে বসে থাকার কারণে ঘাড়-কাঁধের পেশিতে টান তৈরি হয়। এভাবে দীর্ঘক্ষণ ডেস্কে কাজ করা মানুষদের মধ্যে চাপজনিত মাথা ব্যথা দেখা দিতে পারে। তাই মাঝে মাঝে বিরতি নেওয়া এবং সঠিক ভঙ্গিতে বসার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। অনিয়মিত খাবার: ব্যস্ততার কারণে নাশতা বাদ দেওয়া, দুপুরের খাবার দেরি করে খাওয়া বা দীর্ঘক্ষণ না খেয়ে থাকার অভ্যাস অনেকের মাথা ব্যথার কারণ হতে পারে। পর্যাপ্ত পানি না খাওয়া এবং অতিরিক্ত ক্যাফেইন গ্রহণও কারো কারো ক্ষেত্রে ট্রিগার হিসেবে কাজ করতে পারে। আবার হঠাৎ ক্যাফেইন বন্ধ করলেও মাথা ব্যথা শুরু হতে পারে বলে জানান তিনি। যেভাবে চেনা যাবে নিজের ট্রিগার কোন অভ্যাসের পর মাথা ব্যথা বাড়ছে, তা বুঝতে কয়েকদিন একটি ডায়েরি রাখা যেতে পারে—কখন ব্যথা শুরু হয়েছে, তার আগে কী খাওয়া হয়েছে, কতক্ষণ ঘুম হয়েছে, স্ক্রিনে কতক্ষণ সময় গেছে বা মানসিক চাপ ছিল কি না, এসব নোট করে রাখলে সম্ভাব্য কারণ শনাক্ত করা সহজ হয়। তবে ডা. সিং সতর্ক করে বলেছেন, মাথা ব্যথা যদি প্রায় প্রতিদিন হতে থাকে, ধীরে ধীরে তীব্রতা বাড়ে, কিংবা আগে কখনো অনুভব না করা নতুন ধরনের ব্যথা শুরু হয়—তাহলে শুধু জীবনযাত্রায় পরিবর্তন এনে বসে না থেকে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →