করিমগঞ্জ উপজেলা সরেজমিনে পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি করিমগঞ্জে যান। উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে মুসলিমা এবং সহকরী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির।
পরিদর্শনের শুরুতে তিনি করিমগঞ্জ থানা পরিদর্শন করেন এবং থানার সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। পরে, উপজেলা পরিষদে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন এবং দপ্তরগুলোর কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এরপর জেলা প্রশাসক জুনিয়র ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করেন।
একইদিনে জঙ্গলবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও পূর্বহাত্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান এবং শিক্ষা ও জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তথ্যসূত্র: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



