তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

কিশোরগঞ্জের তাড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম ওই গ্রামের আবদুল জলিলের ছেলে।
স্বজনেরা জানায়, বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তরিকুল ইসলাম। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে দ্রুত তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



