কিশোরগঞ্জে ধারের টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

কিশোরগঞ্জে ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে পাওনাদার যুবককে ছুরিকাঘাতে হত্যা অভিযোগ অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকার নাটবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান (৩৫) মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ারচর এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে।
স্থানীয়রা জানায়, প্যাড়াভাঙ্গা এলাকার আবুল কালামের কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। ওই টাকা আনতে সোমবার সন্ধ্যার পর আবুল কালামের বাড়ির সামনে যায় ইমরান। সেখানে গিয়ে টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালামের পরিবারে লোকজন ইমরানকে জাপটে ধরলে আবুল কালাম ইমরানকে ছুরিকাঘাত করে পারিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় ইমরানকে স্থানীয় লোকজন কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল এবং হাসপাতালে যায় পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে। এছাড়াো এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



