ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের অংশে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকার সচিবালয়-বাংলাদেশ ব্যাংক

দেশের বড় একটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎহীন হয়ে পড়ে সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকও। তবে এ বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি।
পাওয়ার গ্রিড পিএলসি জানিয়েছে, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ নেই।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারিগরি কারণ এখনো শনাক্ত করা যায়নি। সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন।
পাওয়ার গ্রিড পিএলসি আরও জানিয়েছে, জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের নিয়ন্ত্রণে রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



