এক দিনে শ্রীমঙ্গলে তাপমাত্রা কমল ৬.৫ ডিগ্রি, শুরু শীতের আমেজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এমন পতনে এলাকায় শীতের আমেজ শুরু হয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে চলতি মৌসুমে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
স্থানীয় সূত্র জানিয়েছে, অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতের প্রভাব তুলনামূলক কম দেখা যাচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘এক দিনের ব্যবধানে শ্রীমঙ্গলে ৬ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে। যত সময় যাবে, ততই তাপমাত্রা কমতে থাকবে।’
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



