📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জেলার খবর • ভৈরব

ভৈরবে মেঘনা নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যাক্তির মরদেহ

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ৩১ অক্টোবর, ২০২৬
শেয়ার:
ভৈরবে মেঘনা নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যাক্তির মরদেহ
📷 ছবি- প্রতীকী
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে ভৈরব নৌ-পুলিশ। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। শনিবার (৩১ অক্টোবর) ভৈরব ফেরিঘাট ও আশুগঞ্জ ফেরিঘাটের মধ্যবর্তী মেঘনা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভৈরব নৌ-পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারের সময় মরদেহটির পরনে চেক ট্রাউজার এবং হাতে একটি ঘড়ি ছিল। ভৈরব নৌ-পুলিশ থানারওসি মো: মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মৃত্যুর কারণ জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এবং কিশোরগঞ্জ জেলা পিবিআইকে খবর দেয়া হয়েছে। তারা এসে তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করবে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →