📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জেলার খবর • কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে প্রথমবারের মতো কুমারী পূজা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৯ অক্টোবর, ২০২৬
শেয়ার:
কিশোরগঞ্জে প্রথমবারের মতো কুমারী পূজা অনুষ্টিত
📷 ছবি- কিশোরগঞ্জ জার্নাল
দুর্গাপূজায় কিশোরগঞ্জে কুমারী পূজার প্রচলন ছিল না। এবার প্রথমবারের মতো জেলা শহরে বর্ণাঢ্য আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। শহরের বত্রিশ এলাকার জাগ্রত সংঘ নামে একটি সংগঠন, তাদের দুর্গামণ্ডপে এই কুমারী পূজার আয়োজন করে। প্রথমবারের মতো এ পূজা অনুষ্ঠিত হওয়ায়, সেখানে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। ভোর থেকে সনাতন ধর্মাবলম্বী শিশু-নারীসহ সব বয়সী লোকজন হাজির হয়ে কুমারী পূজায় অংশ। ধর্মীয় ঐতিহ্য ও রীতি অনুযায়ী সব আনুষ্ঠানিকতা যোগ দেয় তারা। তাদের মধ্যে উচ্ছ্বাসও ছিল দেখার মতো। ছয় বছর বয়সী উমা চক্রবর্তীকে কুমারী বা দেবী রূপে সাজানো হয়। আর তাকে ঘিরেই ঢাকের বাদ্য ও বাশিঁর সুরে কুমারী পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সকাল সাড়ে সাত টায় শুরু হওয়া কুমারী পূজা চলে ১০টা পর্যন্ত। সাধারণত দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন কুমারী পূজার আয়োজন করা হয়। সাতটার আগে কুমারীকে কোলে করে এনে দূর্গার আসনে বসানো হয়। আর তখন থেকে শুরু কুমারী বন্দনা আর পূজা। সনতান ধর্মাবলম্বীদের বিশ্বাস, কুমারী কন্যার মধ্য দেবী শক্তির প্রকাশ রয়েছে। এই বিশ্বাস থেকে তারা পূজাটি করে থাকে। কুমারী পূজায় একটি কন্যাশিশুকে দেবীরূপে সাজিয়ে ধর্মী রীতি মেনে পূজা করা হয়। আর এর মধ্য দিয়ে নারী শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। জেলা প্রথমবারের মতো কুমারী পূজা হওয়ায় এ পূজা নিয়ে লোকজনের আগ্রহ ও কৌতুল ছিল ব্যাপক। আয়োজকরা বলছেন, তাদের কুমারী পূজা জেলার দূর্গা উৎসবে প্রথমবারের আরেকটি নতুন মাত্রা যোগ করেছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →