হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটায় কাজ করার সময় দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অপর ২ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী এলাকায় সজলের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদি গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০) এবং একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া(২০)।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চরপুমদী এলাকায় সজলের ইটভাটায় কয়েকজন শ্রমিক সকাল থেকে কাজ করছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে ইটের দেয়াল ধসে শ্রমিকদের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। জাতীয় জরুরী সেবা ৯৯৯- এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুরুতর আহত দুইজন শ্রমিককে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান ওসি রাশেদুল ইসলাম।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



