📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জাতীয়

জাতিসংঘ সফরের বিস্তারিত জানাতে আজ সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ৩০ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার:
জাতিসংঘ সফরের বিস্তারিত জানাতে আজ সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়
📷 ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং তার নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ বুধবার সংবাদ সম্মেলন করতে যাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু এই সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, নিউইয়র্ক সফরের বিভিন্ন কর্মসূচি এবং বিশ্বনেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ও আলোচনার বিস্তারিত তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন। সফর নিয়ে আগে দেওয়া এক ব্রিফিংয়ে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণের তথ্য জানানো হয়েছিল।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →