বায়ুদূষণের শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা

বিশ্বের বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। একই তালিকায় পাকিস্তানের আরেক শহর করাচি রয়েছে তৃতীয় স্থানে। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে চতুর্থ অবস্থানে।
রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
লাহোরের দূষণ স্কোর ৪৪৮, অর্থাৎ সেখানকার বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। অন্যদিকে, ঢাকার বায়ুমান স্কোর ১৬৮, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া ১৬৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইরাকের বাগদাদ এবং ১৫৪ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের দিল্লি।
বায়ুমানের সূচকে স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



