কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে গভীর রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯২০ পিস ইয়াবা ও নগদ ১৮ হাজার ৭০০ টাকাসহ পপি আক্তার আলো (২৭) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাত ২টা ৪০ মিনিটে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাহের পাথর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় পপি আক্তার আলোর কাছ থেকে ৯২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। তিনি লিটন নামে এক ব্যক্তির স্ত্রী বলে জানা গেছে।
অভিযানে থানার পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি নারী ও পুরুষ পুলিশ সদস্যরা অংশ নেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত পুলিশের অভিযান ও সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



