📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জাতীয়

গণতন্ত্রের দাবিতে আত্মত্যাগের দিন, আজ শহীদ নূর হোসেন দিবস

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১০ নভেম্বর, ২০২৬
শেয়ার:
গণতন্ত্রের দাবিতে আত্মত্যাগের দিন, আজ শহীদ নূর হোসেন দিবস
📷 ছবি: সংগৃহীত
ঐতিহাসিক ১০ নভেম্বর আজ। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে প্রাণ দেন নূর হোসেন। তাঁর আত্মত্যাগের স্মরণে প্রতিবছর দিনটি শহীদ নূর হোসেন দিবস হিসেবে পালিত হয়। একই সঙ্গে দিনটি গণতন্ত্র মুক্তি দিবস হিসেবেও পরিচিত। ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকার রাজপথে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেন নূর হোসেন। তাঁর বুকে ও পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’। মিছিলের সামনের সারিতে থাকা অবস্থায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন তিনি। নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। তাঁর রক্তদানের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলন আরও বেগবান হয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় পরবর্তী সময়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেনের আত্মত্যাগ আজও এক স্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে।v
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →