কুলিয়ারচরে হাতকড়াসহ পালানোর ৮ ঘন্টা পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাতকড়াসহ পালানোর ৮ ঘন্টা পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ওইদিন দুপুরে রেনু মিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে হাতকড়া পড়ানোর কিছুক্ষণ পর হাতকড়াসহ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।
রেনু মিয়া কুলিয়াচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় করা একটি মামলাসহ কয়েকটি মামলার তিনি আসামি। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



