📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
জেলার খবর • মিঠামইন

মিঠামইনে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ৯ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার:
মিঠামইনে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
📷 ছবি- সংগৃহীত
কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরের পানিতে ডুবে ৭ বছর বয়েসী দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ গোপদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা দক্ষিণ গোপদিঘী গ্রামের আব্দুল কাদির মিস্ত্রির মেয়ে হাফিজা (৭) এবং জুয়েল নম মন্ডলের ছেলে জয়ন্ত নম মন্ডল (৭)। স্থানীয়রা জানায়, বাড়ির পাশে পুকুরের ধারে খেলা করছিল হাফিজা ও জয়ন্ত। খেলার ছলে কোন এক সময় পুকুরে নামলে তলিয়ে যায় দুজনেই। স্বজনেরা তাদের পুকুরপাড়ে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। অনুমানবশত পুকুরের পানিতে গিয়ে খুঁজতে থাকলে দুজনের মরদেহের সন্ধান পায়। পরে মরদেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →
মিঠামইনে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু | কিশোরগঞ্জ জার্নাল | কিশোরগঞ্জ জার্নাল