📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
লাইফস্টাইল

শীতের তাজা সবজি দিয়ে ঘরেই তৈরি করুন স্বাস্থ্যকর স্যুপ

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৯ নভেম্বর, ২০২৬
শেয়ার:
শীতের তাজা সবজি দিয়ে ঘরেই তৈরি করুন স্বাস্থ্যকর স্যুপ
📷 ছবি: সংগৃহীত
শীত এলেই বাজারে পাওয়া যায় নানা ধরনের তাজা ও মৌসুমি সবজি। গাজর, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি কিংবা শিম—এসব সবজি দিয়ে সহজেই তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর স্যুপ। শীতের দিনে গরম গরম এক বাটি সবজির স্যুপ যেমন আরাম দেয়, তেমনি প্রতিদিনের খাবারেও যোগ করে ভিন্ন স্বাদ। অল্প সময়েই ঘরে তৈরি করতে পারেন এই স্বাস্থ্যকর স্যুপ। জেনে নিন সহজ রেসিপি। যেসব উপকরণ লাগবে - ১টি মাঝারি আকারের গাজর, কুচি করা - আধা কাপ শিম, ছোট টুকরা করা - এক-চতুর্থাংশ কাপ মটরশুঁটি - আধা কাপ বাঁধাকপি কুচি - ১টি ছোট পেঁয়াজ কুচি - ১টি ছোট টমেটো কুচি - ২ কোয়া রসুন কুচি - আধা ইঞ্চি আদা কুচি - ১ টেবিল চামচ অলিভ অয়েল - ৩ কাপ সবজির স্টক অথবা পানি - আধা চা-চামচ গোলমরিচের গুঁড়া - আধা চা-চামচ জিরার গুঁড়া - স্বাদমতো লবণ - ১ টেবিল চামচ লেবুর রস - ১ টেবিল চামচ ধনেপাতা কুচি যেভাবে তৈরি করবেন সবজি প্রস্তুত করুন: প্রথমে সবজি ভালোভাবে ধুয়ে নিন। এরপর গাজর, শিম, বাঁধাকপি, পেঁয়াজ ও টমেটো ছোট ছোট করে কেটে নিন। এতে সবজি দ্রুত সিদ্ধ হবে। মসলা কষিয়ে নিন: একটি পাত্রে অলিভ অয়েল গরম করে তাতে রসুন, আদা ও পেঁয়াজ কুচি দিন। সুগন্ধ বের হওয়া পর্যন্ত হালকা আঁচে নেড়ে নিন। তবে বাদামি করে ভাজবেন না। সবজি যোগ করুন: এবার পাত্রে গাজর, শিম, মটরশুঁটি ও বাঁধাকপি দিয়ে তিন থেকে চার মিনিট নেড়ে রান্না করুন। এতে সবজির স্বাভাবিক স্বাদ ফুটে উঠবে। স্যুপ রান্না করুন: সবজির সঙ্গে টমেটো, সবজির স্টক বা পানি, জিরার গুঁড়া, গোলমরিচ ও লবণ মিশিয়ে দিন। পাত্রটি ঢেকে মাঝারি আঁচে ১২ থেকে ১৫ মিনিট রান্না করুন। সবজি নরম হয়ে এলে বুঝবেন স্যুপ তৈরি। পরিবেশন করুন: চুলা বন্ধ করার আগে লেবুর রস ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন। প্রয়োজন হলে লবণ ও মসলার স্বাদ ঠিক করে নিন। এরপর গরম গরম স্যুপ পরিবেশন করুন টোস্ট করা পাউরুটির সঙ্গে। নিজের পছন্দ অনুযায়ী স্যুপে আরও বিভিন্ন ধরনের মৌসুমি সবজি যোগ করতে পারেন। এতে স্বাদে আসবে বৈচিত্র্য, আর খাবারেও মিলবে নানা ধরনের সবজির পুষ্টিগুণ।+
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →