📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
সারাদেশ

নান্দাইলের জামতলা বাজারে মাদক ব্যবসা ও জুয়া বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / কিশোরগঞ্জ জার্নাল ১৭ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার:
নান্দাইলের জামতলা বাজারে মাদক ব্যবসা ও জুয়া বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
📷 ছবি- সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের জামতলা বাজারে জুয়া ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুশুল্লী ইউনিয়নের সর্বসাধারণের আয়োজনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জামতলা বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। যুবদল নেতা আল আমিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মুজাহিদুল ইসলাম, মুশুল্লী ইউনিয়ন বিএনপির আহবায়ক ফোরকান উদ্দিন ফোরকান, সদস্য সচিব উমর ফারুক মাস্টার, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, জামতলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট সমাজসেবক রবিউল ইসলাম রবিন, মারুফ হাসান, এনামুল হকসহ অনেকেই। বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হওয়ার পাশাপাশি নানা সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে। তাই মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার কথা বলেন বক্তারা। তাঁরা আরও বলেন, মুসুলী ইউনিয়নে মাদক ব্যবসা ও জুয়া বন্ধ না হলে, প্রয়োজনে আগামীতে কঠোর কর্মসূচী দেওয়া হবে। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন

আরও পড়ুন

আরও খবর →